মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১৮ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সীমান্ত নিরাপত্তায় বিজিবির ড্রোন প্রশিক্ষণ স্কুলের যাত্রা শুরু

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৬ |

বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাকে আরো আধুনিক ও প্রযুক্তিসক্ষম করার লক্ষ্যে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) প্রতিষ্ঠিত ‘Shimanto School of Surveillance and Drone Warfare (SSSDW)’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

মঙ্গলবার সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো: নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিন সিলেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, এমপি।

উদ্বোধনী অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর স্বরাষ্ট্রমন্ত্রী SSSDW-এর কমপ্লেক্স ও ডিসপ্লে সেন্টার পরিদর্শন করেন।

এ সময় SSSDW-এর ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মদ সালাহ উদ্দীন বিশেষায়িত এই প্রশিক্ষণ প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম, আধুনিক সুযোগ-সুবিধা এবং বিজিবিতে ব্যবহৃত বিভিন্ন ধরনের ড্রোনের আভিযানিক প্রয়োগ ও প্রশিক্ষণ পরিকল্পনা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন। পরে প্রশিক্ষণ মাঠে বিজিবির দক্ষ ও প্রশিক্ষিত ড্রোন পাইলটদের অংশগ্রহণে সীমান্ত নিরাপত্তায় ড্রোন প্রযুক্তির কার্যকর ও বহুমুখী ব্যবহারের ওপর বিশেষ ‘Drone Maneuver’ মহড়া প্রদর্শন করা হয়।

মহড়ায় ড্রোনের মাধ্যমে বিজিবির সিক্সম্যান পেট্রোল টিমের আভিযানিক কার্যক্রম, চোরাচালানবিরোধী অভিযানে ড্রোনের সাহায্যে চোরাকারবারীদের শনাক্ত ও আটক, পুশ-ইন প্রতিরোধে ড্রোনের কার্যকর ব্যবহার এবং অনুপ্রবেশকারী বা অপরিচিত ড্রোন শনাক্ত ও নিয়ন্ত্রণে Anti-Drone System-এর ব্যবহারিক প্রয়োগ দেখানো হয়।

মহড়ার শেষ পর্যায়ে বিজিবিতে সংযোজিত Mavic Drone-সহ বিভিন্ন ড্রোনের সমন্বয়ে আকর্ষণীয় Drone Fly-Past প্রদর্শন করা হয়। এর মাধ্যমে সীমান্ত নজরদারি, চোরাচালান প্রতিরোধ, পুশ-ইন প্রতিহতকরণ এবং সার্বিক সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনায় আধুনিক ড্রোন প্রযুক্তির কার্যকর প্রয়োগের সক্ষমতা তুলে ধরা হয়।

‘Shimanto School of Surveillance and Drone Warfare (SSSDW)’ প্রতিষ্ঠার মাধ্যমে বিজিবির সীমান্ত নজরদারি ও ড্রোন পরিচালনায় দক্ষ লোকবল তৈরির পাশাপাশি প্রযুক্তিনির্ভর সীমান্ত ব্যবস্থাপনা আরো সুসংহত হবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা

স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা

খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী

রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, ফের পেছাল সোহেল রানাসহ ৮ জনের রায়

৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২

রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস

উচ্চ রক্তচাপের ঝুঁকিতে দেশের ৪৩% তরুণ: গবেষণা

স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি

তিন পাতায় মেসি কী লিখেছেন?

সিলেট এর আরো খবর

বড়লেখা সীমান্তে ইয়াবার বড় চালান জব্দ, দুই মাদককারবারি আটক
মবের অপসংস্কৃতিকে শক্তভাবে মোকাবিলা করব
আট বছর পর ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু
বন্ধ ঘরে মিলল নারীর অর্ধগলিত লাশ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
ব্যাটারিচালিত রিকশা বন্ধ নয়, আসছে লাইসেন্স-রেজিস্ট্রেশনের নীতিমালা স্বল্প সময়ের মধ্যেই লোডশেডিং কমবে: তথ্য উপদেষ্টা খালেদা জিয়াকে ছাড়া বিএনপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, ফের পেছাল সোহেল রানাসহ ৮ জনের রায় ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৯৬২ রাত ১টার মধ্যে যেসব অঞ্চলে ঝড়ের আভাস উচ্চ রক্তচাপের ঝুঁকিতে দেশের ৪৩% তরুণ: গবেষণা স্থানীয় নির্বাচন নিয়ে ইসিকে জামায়াতের ৯ দাবি তিন পাতায় মেসি কী লিখেছেন?
VARIFY reCAPTCHA