মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. বিস্তারিত
সালমান শাহ হত্যা মামলা

জজ আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১৮:০৯ |

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের জামিন আবেদন আবারও প্রত্যাখ্যান করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট) ঢাকার ১১তম অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলামের আদালত তার জামিন আবেদন খারিজ করেন। এদিন ডনের পক্ষে আইনজীবী তারিকুল ইসলাম জুয়েল জামিনের আবেদন করে শুনানি করেন। শুনানি শেষে আদালত আবেদনটি নামঞ্জুর করেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী ফারুক দেওয়ান।

এর আগে ১২ আগস্ট ঢাকার সিএমএম আদালতেও ডনের জামিন আবেদন বাতিল হয়েছিল।

৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন ডন। পরে তাকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) কাছে হস্তান্তর করা হয় এবং ওই দিনই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মেট্রো দক্ষিণের পরিদর্শক মজিবুর রহমান ডনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন। এ আবেদনের ওপর শুনানি বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানির সময় ডনকে আদালতে হাজির করা হবে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ। তার মৃত্যুর পর ঘটনাটিকে প্রথমে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হলেও পরবর্তী সময়ে এটি হত্যাকাণ্ড হিসেবে তদন্ত ও মামলা পর্যন্ত গড়ায়।

মামলাটিতে বিভিন্ন সময়ে একাধিক ব্যক্তির নাম উঠে এসেছে। সর্বশেষ ২০২৫ সালের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে রমনা থানায় সামিরা হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন সামিরা হকের মা লতিফা হক লুসি, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, আশরাফুল হক ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আবদুস ছাত্তার, সাজু ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জজ আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

সিলেট হবে আধুনিক ও পরিবেশবান্ধব শহর

হত্যা মামলা থেকে অব্যাহতি মেলেনি ময়নুল-রাজনসহ চার আসামির

কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র উদ্বোধনে যা বললেন বাণিজ্যমন্ত্রী

পবিত্র ঈদে মিলাদুন্নবী বুধবার

বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলারে

বিনোদন এর আরো খবর

সালমান শাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
আমার রাজ্যে তুমি: সিয়াম ও বৃষ্টির মিল হবে কি ?
কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে গুলি করে হত্যা
উপনির্বাচন হলে মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জজ আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী সিলেট হবে আধুনিক ও পরিবেশবান্ধব শহর হত্যা মামলা থেকে অব্যাহতি মেলেনি ময়নুল-রাজনসহ চার আসামির কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র উদ্বোধনে যা বললেন বাণিজ্যমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী বুধবার বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলারে
VARIFY reCAPTCHA