মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
ক্রাশার মেশিন ও যানবাহন জব্দ

কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

স্টাফ রিপোর্ট

রিপোর্টার

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১৭:০৯ |

কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে সাদাপাথর উত্তোলন, মজুদ ও পরিবহন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক অভিযান পরিচালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টাব্যাপী চলা এই অভিযানে বিপুল পরিমাণ পাথর জব্দ করা হয়েছে এবং অবৈধ কার্যক্রমে জড়িত মিল ও যানবাহন জব্দ ও অকেজো করে দেওয়া হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, প্রথম পর্যায়ে কলাবাড়ি স্কুলের দক্ষিণ পাশে অবৈধভাবে সাদাপাথর মজুদ ও ভাঙার কাজে ব্যবহৃত তিনটি মিল শনাক্ত করে প্রশাসন। এই এলাকা থেকে এক হাজার দুইশত ঘনফুট আস্ত পাথর এবং তিন হাজার পাঁচশত ঘনফুট ভাঙা পাথর জব্দ করা হয়। পরে পাথর ভাঙার কাজে ব্যবহৃত মিলগুলো অকেজো করে দেওয়া হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা আগেই ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এরপর প্রশাসনের দল লিলাই বাজার ঘাট এলাকায় দ্বিতীয় দফা অভিযান চালায়। সেখান থেকে অবৈধভাবে সাদাপাথর পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টরসহ মোট তিনশত বিশ ঘনফুট আস্ত সাদাপাথর জব্দ করা হয়। এ সময়ও ট্রাক্টরচালকরা পালিয়ে যান, তবে স্থানীয় জনগণের সহযোগিতায় ট্রাক্টর দুটি প্রশাসনের হেফাজতে নেওয়া সম্ভব হয়।

সার্বিক এই অভিযানে কোম্পানীগঞ্জ থানা পুলিশ উপজেলা প্রশাসনকে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধভাবে সাদাপাথরসহ বালু-পাথর উত্তোলন, মজুদ ও পরিবহন প্রতিরোধে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের নিয়মিত অভিযান ও আইনানুগ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জজ আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

সিলেট হবে আধুনিক ও পরিবেশবান্ধব শহর

হত্যা মামলা থেকে অব্যাহতি মেলেনি ময়নুল-রাজনসহ চার আসামির

কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র উদ্বোধনে যা বললেন বাণিজ্যমন্ত্রী

পবিত্র ঈদে মিলাদুন্নবী বুধবার

বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলারে

সিলেট এর আরো খবর

সিলেট হবে আধুনিক ও পরিবেশবান্ধব শহর
হত্যা মামলা থেকে অব্যাহতি মেলেনি ময়নুল-রাজনসহ চার আসামির
সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী
বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জজ আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী সিলেট হবে আধুনিক ও পরিবেশবান্ধব শহর হত্যা মামলা থেকে অব্যাহতি মেলেনি ময়নুল-রাজনসহ চার আসামির কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র উদ্বোধনে যা বললেন বাণিজ্যমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী বুধবার বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলারে
VARIFY reCAPTCHA