মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
সিউক উদ্বোধনকালে গৃহায়ণমন্ত্রী

সিলেট হবে আধুনিক ও পরিবেশবান্ধব শহর

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১৭:৫৩ |

সিলেটকে পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক) কাজ করবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। মঙ্গলবার (২৫ আগস্ট) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সিউকের কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী।

এর আগে, বেলা ১২টার দিকে সিউকের অস্থায়ী কার্যালয়ে নামফলক উন্মোচন করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের এবং প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর।

পরে এক অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, ‘সিলেটকে পরিকল্পিত, আধুনিক ও পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তুলতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে। সিলেট অর্থনীতি, পর্যটন ও প্রাকৃতিক সম্পদের গুরুত্বপূর্ণ কেন্দ্র হলেও অপরিকল্পিত নগরায়ণ, ঐতিহ্য সংরক্ষণ ও নাগরিক সুবিধা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘দ্রুত নগরায়ণের কারণে আবাসনের চাহিদা বাড়ছে। কৃষিজমি রক্ষা, শিল্পায়ন ও কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি জমির সঠিক ব্যবহার নিশ্চিত করে পরিকল্পিত ও টেকসই শহর গড়ে তুলতে হবে। এ লক্ষ্যেই প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টার প্ল্যান প্রণয়ন করা হচ্ছে।’

জাকারিয়া তাহের বলেন, ‘গত ১৭ বছরে দেশে পরিকল্পিত নগরায়ণ হয়নি এবং ভবন নির্মাণের আইন ও নীতিমালার সঠিক বাস্তবায়নও ছিল না।’ অপ্রয়োজনীয় ও অসম্পূর্ণ মেগা প্রকল্পের মাধ্যমে জনগণের অর্থ অপচয় হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

গৃহায়ণমন্ত্রী বলেন, ‘সিউকের কার্যক্রম শুরুর মধ্য দিয়ে সিলেট নতুন যুগে প্রবেশ করল। এখন থেকে মাস্টার প্ল্যানের আওতায় জলাশয় ও পাহাড় রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, যানজট নিরসন ও পরিবেশের ভারসাম্য বজায় রেখে নগরায়ণ করা হবে।’

সিউকের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ ও আইন লঙ্ঘন করে আবাসন গড়ে তোলার সুযোগ দেওয়া যাবে না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা, এম এ মালিক ও এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড. মো. জিল্লুর রহমান, পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম ও জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।

সিউকের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বলেন, ‘সিলেটকে বাসযোগ্য, আধুনিক ও বিশ্বমানের পর্যটন নগরীতে রূপান্তরের লক্ষ্য নিয়ে আমরা কাজ করতে চাই। এ জন্য সংশ্লিষ্ট সরকারি দপ্তর, পেশাজীবী সংগঠন, সুশীল সমাজসহ বিভিন্ন পক্ষের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করা হবে।’

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জজ আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

সিলেট হবে আধুনিক ও পরিবেশবান্ধব শহর

হত্যা মামলা থেকে অব্যাহতি মেলেনি ময়নুল-রাজনসহ চার আসামির

কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র উদ্বোধনে যা বললেন বাণিজ্যমন্ত্রী

পবিত্র ঈদে মিলাদুন্নবী বুধবার

বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলারে

সিলেট এর আরো খবর

হত্যা মামলা থেকে অব্যাহতি মেলেনি ময়নুল-রাজনসহ চার আসামির
কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ
সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী
বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জজ আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী সিলেট হবে আধুনিক ও পরিবেশবান্ধব শহর হত্যা মামলা থেকে অব্যাহতি মেলেনি ময়নুল-রাজনসহ চার আসামির কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র উদ্বোধনে যা বললেন বাণিজ্যমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী বুধবার বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলারে
VARIFY reCAPTCHA