মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ | ১০ ভাদ্র ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. বিনোদন
  3. বিস্তারিত

আমার রাজ্যে তুমি: সিয়াম ও বৃষ্টির মিল হবে কি ?

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৮ আগস্ট ২০২৬, ২১:৩২ |

ভালোবাসা কি শুধুই একসঙ্গে থাকার নাম? নাকি কিছু ভালোবাসা বিচ্ছেদের পরও স্মৃতির গভীরে বেঁচে থাকে আজীবন? এমনই এক আবেগঘন গল্প নিয়ে নির্মিত হয়েছে নাট্যনির্মাতা মাসরিকুল আলমের নতুন একক নাটক 'আমার রাজ্যে তুমি'।

মুক্তির ১১ দিনে ১০ মিলিয়ন তথা এক কোটির ঘর ছুঁয়েছে নাটক ‘আমার রাজ্যে তুমি’। ইউটিউব ভিউয়ে কোটিপতি হওয়ার পাশাপাশি দর্শকের প্রশংসায়ও সমৃদ্ধ হচ্ছে তৌসিফ মাহবুব, মালাইকা চৌধুরী ও কেয়া পায়েল অভিনীত নাটকটি।

সামাজিক মাধ্যমে নাটকটি নিয়ে বিভিন্ন রকম ইতিবাচক মন্তব্য করছেন দর্শক। ইউটিউবে মন্তব্যের ঘরও প্রশংসা সূচক বাক্যে ভরপুর। তবে আক্ষেপও রয়েছে দর্শকের মনে। শেষ দৃশ্যে নায়ক আর নায়িকার মিল হয়নি। সুখী সমাপ্তি দেখতে ‘আমার রাজ্যে তুমি ২’ চাইছেন অনেকে। সে দাবি জানিয়ে পরিচালকের ইনবক্সে চিঠিও লিখছেন কেউ কেউ।

সেরকম একটি চিঠি নিজের ফেসবুকে প্রকাশ করেছেন ‘আমার রাজ্যে তুমি’র পরিচালক মাসরিকুল আলম। যেখানে সিয়াম ও বৃষ্টির (নাটকের পাত্র-পাত্রী) মিল চেয়েছেন দর্শক। নিদেন পক্ষে সিয়ামের সঙ্গে নবনীতার মিল হলেও আক্ষেপ থাকবে না বলে জানিয়েছেন ওই দর্শক। অন্যথায় ‘খবর আছে’ বলে পরিচালককে মধুর হুমকি দিয়েছেন। 

দর্শকের দাবি আমলে নিয়ে পরিচালক কি সিয়াম ও বৃষ্টির মিল করিয়ে দেবেন— জানতে চাইলে ঢাকা মেইলকে মাসরিকুল বলেন, ‘‘কিছু জিনিস অপূর্ণ থাকা ভালো। সম্পূর্ণ পরিতৃপ্তি পেলে মানুষ ভুলে যায়। এই অপূর্ণতা দর্শকের মনে আমার নাটকটিকে অনেকদিন বাঁচিয়ে রাখবে। তাছাড়া আপাতত ‘আমার রাজ্যে তুমি ২’ নির্মাণের পরিকল্পনা নেই।’’  

পরিচালক আরও বলেন, ‘‘এর আগেও আমার অনেক নাটকে দুই-আড়াই কোটি ভিউ হয়েছে। ভিউ অবশ্যই গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে যখন দর্শকের প্রশংসাসূচক মন্তব্য যোগ হয় তখন নির্মাণটি পরিপূর্ণতা পায় বলে মনে করি। ‘আমার রাজ্যে তুমি’র ক্ষেত্রেও সেরকম দেখা যাচ্ছে। প্রচুর মেসেজ, কল পাচ্ছি। লোকেশন, ডায়লগ নিয়ে ইতিবাচক মন্তব্য করছেন। পাশাপাশি শেষের অপূর্ণতা নিয়ে কথা বলছেন দর্শক। কেউ বলছেন সিয়ামের সঙ্গে বৃষ্টির মিল করিয়ে দিতে। কেউ চাইছেন নবনীতার সঙ্গে মিল হোক। আমি এরকমই প্রত্যাশা করেছিলাম। তাই তাদের মন্তব্য কিংবা নাটকটির সিক্যুয়েল প্রত্যাশা উপভোগ করছি।’’

গেল ৭ আগস্ট ইউটিউবে মুক্তি পায় ‘আমার রাজ্যে তুমি’। এতে সিয়াম চরিত্রে দেখা গেছে তৌসিফকে। মালাইকা অভিনয়ে করেছেন সাদিয়া জাহান বৃষ্টি চরিত্রে। কেয়া পায়েলকে দেখা গেছে নবনীতা চরিত্রে। 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জজ আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী

সিলেট হবে আধুনিক ও পরিবেশবান্ধব শহর

হত্যা মামলা থেকে অব্যাহতি মেলেনি ময়নুল-রাজনসহ চার আসামির

কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ

সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র উদ্বোধনে যা বললেন বাণিজ্যমন্ত্রী

পবিত্র ঈদে মিলাদুন্নবী বুধবার

বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলারে

বিনোদন এর আরো খবর

জজ আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর
সালমান শাহ হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন
কনটেন্ট ক্রিয়েটর শামসো বিবিকে গুলি করে হত্যা
উপনির্বাচন হলে মির্জা ফখরুলের আসনে লড়বেন হিরো আলম
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জজ আদালতেও ডনের জামিন আবেদন নামঞ্জুর পররাষ্ট্র প্রতিমন্ত্রী ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন: আইনমন্ত্রী সিলেট হবে আধুনিক ও পরিবেশবান্ধব শহর হত্যা মামলা থেকে অব্যাহতি মেলেনি ময়নুল-রাজনসহ চার আসামির কোম্পানীগঞ্জে ৫ হাজার ঘনফুট পাথর জব্দ সিলেটে জলাবদ্ধতা নিরসনে ৪ হাজার কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র উদ্বোধনে যা বললেন বাণিজ্যমন্ত্রী পবিত্র ঈদে মিলাদুন্নবী বুধবার বাঁধ নাকি সুইসগেট নির্মাণ—পর্যালোচনা করে ব্যবস্থা বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৭.৪৬ বিলিয়ন ডলারে
VARIFY reCAPTCHA