ফেঞ্চুগঞ্জে অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১৬:০৭ |
ফেঞ্চুগঞ্জে সড়ক দুর্ঘটনায় সুবেল আহমদ নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকাল ৯টার দিকে ফেঞ্চুগঞ্জ হাসপাতাল রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, সকালে সুবেল আহমদ মোটরসাইকেল চালিয়ে ফেঞ্চুগঞ্জ ফেরিঘাটের দিকে যাচ্ছিলেন। পথে হাসপাতাল রোডের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা হাসপাতাল রোডে প্রবেশের জন্য হঠাৎ ডান দিকে মোড় নেয়।
এ সময় মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর সুবেল মোটরসাইকেলসহ ছিটকে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে আছড়ে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শিরোনাম
তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন
লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার
১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!
লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী
কিনব্রিজ তীরে বসছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ
কারাগারে সুনামগঞ্জের পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র
জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে
ফেঞ্চুগঞ্জে অটোরিকশা- মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের
বড় বড় গর্ত দুর্ঘটনার আশঙ্কা

