বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

কিনব্রিজ তীরে বসছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১৬:৫৪ |
সংগৃহীত

সিলেটের শতবর্ষী ঐতিহ্যবাহী ঐতিহাসিক কিনব্রিজ সংলগ্ন সুরমা নদীর তীরকে আরও দৃষ্টিনন্দন, আধুনিক ও পর্যটকবান্ধব করে তুলতে স্থাপন করা হচ্ছে “আই লাভ সিলেট” (I Love Sylhet) লেখা আকর্ষণীয় সাইনেজ। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে নদীর পাড়ের সৌন্দর্যবর্ধন প্রকল্পের আওতায় এই কাঠামোটি নির্মাণ করা হচ্ছে।

সুরমা নদীর তীর ও কিনব্রিজের ঐতিহাসিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে নান্দনিক ডিজাইনে সাইনেজটি স্থাপন করা হয়েছে। কালো ব্যাকগ্রাউন্ডের ওপর সাদা হরফে “I SYLHET” এবং মাঝখানে নীল রঙের লাভ (Heart) চিহ্ন সংবলিত সাইনেজটির বাম পাশে সিলেট সিটি কর্পোরেশনের লোগো যুক্ত করা হয়েছে। অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে থাকলেও এটি ইতোমধ্যে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

সরেজমিনে দেখা যায়, প্রতিদিন বিকেলে সুরমা নদীর তীরে ঘুরতে ও আড্ডা দিতে আসা মানুষজন নতুন এই সাইনেজের সামনে ছবি ও সেলফি তুলতে আগ্রহ প্রকাশ করছেন। স্থানীয় বাসিন্দা ও ভ্রমণপিপাসুরা সিটি কর্পোরেশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর ফলে কিনব্রিজ সংলগ্ন এলাকাটির সৌন্দর্য ও আকর্ষণ বহুগুণ বৃদ্ধি পাবে।

নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং সিলেটের পর্যটন সম্ভাবনাকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের সৌন্দর্যবর্ধনমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা জানিয়েছেন নগরবাসী।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার

১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

কিনব্রিজ তীরে বসছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ

সিলেট এর আরো খবর

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত
জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
কারাগারে সুনামগঞ্জের পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র
জ্বালানি সংকট থেকে উত্তরণে সময় লাগবে
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার ১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান! লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী কিনব্রিজ তীরে বসছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ
VARIFY reCAPTCHA