বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. ইসলাম
  3. বিস্তারিত

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৫ আগস্ট ২০২৬, ১৭:৩৫ |

বাংলাদেশের ইসলামি গবেষণা ও হাদিসচর্চায় নতুন সংযোজন হিসেবে প্রকাশিত হয়েছে বিশিষ্ট মুহাদ্দিস ও জামিয়া শারইয়্যাহ মালিবাগের সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল মতিন রচিত ‘কিফায়াতুল মুগতাযি ফি শারহি জামে তিরমিজি’-এর পূর্ণাঙ্গ ১৭ খণ্ড। দীর্ঘ ২৫ বছরের গবেষণা ও পাঠদানের অভিজ্ঞতার ভিত্তিতে রচিত এ আরবি ব্যাখ্যাগ্রন্থকে দেশ-বিদেশের আলেমরা গুরুত্বপূর্ণ অবদান হিসেবে অভিহিত করেছেন।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ‘হাদিস অনুসরণে সালাফের কর্মপন্থা : প্রসঙ্গ জামে তিরমিজি ও কিফায়াতুল মুগতাযি’ শীর্ষক ইলমি সেমিনারে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকাসহ বিভিন্ন দেশের আলেম ও গবেষকরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মাওলানা আবুল কাসেম নোমানি বলেন, ইমাম তিরমিজির গ্রন্থে হাদিসের পাশাপাশি ফকিহদের মতপার্থক্য ও দলিলের বিশ্লেষণ রয়েছে। মাওলানা আব্দুল মতিন প্রাচীন পাণ্ডুলিপি ও আধুনিক গবেষণার সমন্বয়ে সেই ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করেছেন।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক বলেন, ‘কিফায়াতুল মুগতাযি’ তিরমিজি শরিফের প্রতিটি হাদিসের ধারাবাহিক ব্যাখ্যা উপস্থাপন করেছে এবং সালাফের মানহাজ ও মতভিন্নতার শিষ্টাচার বজায় রেখেছে।

গ্রন্থকার জানান, ২০০১ সালে জামিয়াতুল উলুমিল ইসলামিয়া মাদরাসায় পাঠদানের প্রয়োজন থেকেই তার গবেষণার সূচনা। অর্থসংকটের মধ্যেও বিভিন্ন লাইব্রেরি থেকে বই সংগ্রহ করে এবং করোনাকালে দীর্ঘ সময় গবেষণা চালিয়ে তিনি এ গ্রন্থ সম্পন্ন করেন।

প্রকাশনা সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক মানে প্রকাশিত এ গ্রন্থ ভবিষ্যতে তিরমিজি শরিফ ও হাদিস গবেষণায় গুরুত্বপূর্ণ রেফারেন্স হিসেবে ব্যবহৃত হবে এবং বাংলাদেশের ইসলামি গবেষণায় একটি উল্লেখযোগ্য অবদান হিসেবে বিবেচিত হবে।
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার

১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান!

লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

কিনব্রিজ তীরে বসছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ

ইসলাম এর আরো খবর

‘ওয়ারাফানা লাকা যিকরাক’ উদ্বেলিত করবে সবাইকে
উমরা ভিসার মেয়াদ এক বছর, যাওয়া যাবে একাধিকবার
১৩৬ বছরের পুরনো মসজিদে নামাজ বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার
তুরস্কে ফিলিস্তিন বিষয়ক সম্মেলনে অতিথি বাংলাদেশের ৪ শীর্ষ আলেম
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার ১০০ বলের ক্রিকেটে রেকর্ড ২৪১ রান! লাল টেলিফোনে শেখ হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী কিনব্রিজ তীরে বসছে ‘আই লাভ সিলেট’ সাইনেজ
VARIFY reCAPTCHA