শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. জাতীয়
  3. বিস্তারিত

এনআইডি সংশোধনে গুণতে হবে অতিরিক্ত ফি

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ৩১ জুলাই ২০২৬, ০২:৫৩ |

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ মাঠপর্যায়ের বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মো. শাহ আলমের স্বাক্ষরিত এক জরুরি চিঠির মাধ্যমে নতুন ফি তালিকার কথা জানানো হয়েছে। 

মাঠ পর্যায়ে পাঠানো নির্দেশনায় বলা হয়, এনআইডির দৃশ্যমান তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদন করলে ভ্যাটসহ লাগবে ২৩০ টাকা। একই তথ্য দ্বিতীয়বার সংশোধনের আবেদনের ক্ষেত্রে গুণতে হবে ভ্যাটসহ ৩৪৫ টাকা এবং পরবর্তী যে কোনোবার আবেদনের জন্য ভ্যাটসহ ৪৬০ টাকা ফি দিতে হবে।  

অন্যদিকে, এনআইডির অভ্যন্তরীণ তথ্য-উপাত্ত সংশোধনের ক্ষেত্রে প্রথমবার আবেদনে ভ্যাটসহ ১১৫ টাকা, দ্বিতীয়বার আবেদনে ভ্যাটসহ ২৩০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের জন্য ভ্যাটসহ ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে। 

হারানো জাতীয় পরিচয়পত্র পুনরায় উত্তোলনের জন্য সাধারণ ও জরুরি দুই ধরনের আবেদন ফি নির্ধারণ করেছে কমিশন। সাধারণ আবেদনের ক্ষেত্রে প্রথমবার কার্ড তুলতে ১০০ টাকা, দ্বিতীয়বার ৩০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনে ৫০০ টাকা ফি লাগবে। 

তবে, জরুরি ভিত্তিতে প্রথমবার উত্তোলনে ৩০০ টাকা, দ্বিতীয়বার ৫০০ টাকা এবং পরবর্তী যেকোনো আবেদনের ক্ষেত্রে ১০০০ টাকা দিতে হবে। উল্লিখিত হারানো কার্ড উত্তোলনের সব ফির সঙ্গেই ১৫ শতাংশ ভ্যাট প্রযোজ্য হবে।


দলীয় ও ভোটার সংক্রান্ত সেবার ক্ষেত্রেও নতুন ফি ধার্য করা হয়েছে। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০০ টাকা। এ ছাড়া নির্বাচনী দলিল দস্তাবেজ পরিদর্শন ও কপি সংগ্রহের জন্য ১০০ টাকা এবং ভোটার তালিকার সার্টিফাইড কপি পেতে দিতে হবে ১০০ টাকা। কেবল ভোটার তালিকা দেখার সুযোগ নিতে চাইলে ফি লাগবে ৫০ টাকা। 

তবে ছবি ছাড়া ভোটার তালিকার সিডি নিতে চাইলে প্রতিটি ইউনিয়ন, সিটি করপোরেশন কিংবা পৌর ওয়ার্ডের জন্য ৫০০ টাকা করে গুণতে হবে।

বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার চাহিদার ভিত্তিতে এনআইডির তথ্য-উপাত্ত যাচাই ও সরবরাহের সেবা ফির ক্ষেত্রেও সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছে ইসি। 

সরকারি সংস্থা বা সংবিধিবদ্ধ কর্তৃপক্ষের জন্য এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা এবং বার্ষিক সাব-ইউজার বা নবায়ন ফি নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা, যেখানে প্রতিটি তথ্য যাচাইয়ের জন্য প্রতিবার ২ টাকা করে দিতে হবে।  

অপরদিকে, বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে এককালীন নিবন্ধন ফি ৫ লাখ টাকা রাখার পাশাপাশি সাব-ইউজার সংখ্যা অনুযায়ী ফি নির্ধারণ করা হয়েছে। সে ক্ষেত্রে প্রথম ৭০টি সাব-ইউজারের প্রতিটির জন্য ৪ হাজার টাকা এবং পরবর্তী প্রতিটি সাব-ইউজারের জন্য ২ হাজার টাকা ফি লাগবে। বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলোকে প্রতিবার তথ্য যাচাইয়ের জন্য ৫ টাকা করে ফি দিতে হবে। 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

চোখ হারানো আলিফের বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী

ফাইনাল পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না পাবনের

বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের

গাজায় গণহত্যায় ব্যবহার জেনেও ইসরায়েলে অস্ত্র বিক্রি করছে ভারত

এনআইডি সংশোধনে গুণতে হবে অতিরিক্ত ফি

চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের

সন্ত্রাসীদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি হবে

দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন

জাতীয় এর আরো খবর

চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের
আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
চোখ হারানো আলিফের বাবা অসুস্থ, মা প্রতিবন্ধী ফাইনাল পরীক্ষা শেষে বাড়ি ফেরা হলো না পাবনের বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত ইউরোপের ৫৫ দেশের গাজায় গণহত্যায় ব্যবহার জেনেও ইসরায়েলে অস্ত্র বিক্রি করছে ভারত এনআইডি সংশোধনে গুণতে হবে অতিরিক্ত ফি চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি হবে দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন
VARIFY reCAPTCHA