দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের নবগঠিত ৫৩ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদনপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরূপ রতন সিংহের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২টার দিকে উপজেলা জাতীয়তাবাদী বাউল দলের আহ্বায়ক মো. জামাল উদ্দিনের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল ইউএনও’র কার্যালয়ে গিয়ে এই অনুমোদনপত্র জমা দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মানিক মাস্টার, জাতীয়তাবাদী বাউল দলের জেলা আহ্বায়ক গীতিকার নজরুল ইসলাম, দোয়ারাবাজার উপজেলা বাউল দলের যুগ্ম আহ্বায়ক বাউল কবির উদ্দিন, বাউল দিলাল উদ্দিন সরকার এবং বাউল রশিদ উদ্দিনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
হস্তান্তরকালে বাউল দলের নেতৃবৃন্দ জানান, দোয়ারাবাজার উপজেলায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং তৃণমূলের বাউল শিল্পীদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে এই নতুন কমিটি গঠন করা হয়েছে। ৫৩ সদস্যের এই শক্তিশালী কমিটির মাধ্যমে তারা বাউল শিল্পীদের কল্যাণে এবং সাংগঠনিক কর্মকাণ্ড জোরদারে কার্যকর ভূমিকা পালন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ইউএনও অরূপ রতন সিংহ সংগঠনের নতুন কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাদের ইতিবাচক ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

