শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

এম এ কাদির

বালাগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ২০:১৮ |

সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্থানীয় এলাকাবাসী।

লিখিত অভিযোগে জানানো হয়, চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি (পিইডিপি-৪) প্রকল্পের আওতায় বালাগঞ্জ উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে ২০২১ সালে বিদ্যালয়ের নতুন দ্বিতল ভবনের নির্মাণকাজ শুরু হয়। তবে শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নির্ধারিত মান অনুসরণ না করে অত্যন্ত নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে আসছে বলে অভিযোগ উঠেছে।

আবেদনকারীরা জানান, ভবনের ৭ ফুট লিন্টার, ফ্লোর ও ছাদ ঢালাইয়ের কাজ অত্যন্ত নিম্নমানের হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন স্থানে ঢালাই ভেঙে পড়ছে এবং রড বের হয়ে এসেছে। এছাড়া ছাদ কেটে বৈদ্যুতিক পাইপ স্থাপন করায় ভবনের স্থায়িত্ব নিয়ে গুরুতর ঝুঁকি দেখা দিয়েছে। নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে ভবনের ছাদে এখনই লিকেজ সৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পানি সিলিং চুইয়ে নিচে পড়ছে। এমনকি ছাদের শেওলা পরিষ্কার না করেই তড়িঘড়ি করে প্লাস্টার করার অভিযোগও উঠেছে।

ম্যানেজিং কমিটির দাবি, নির্মাণকাজে এসব অনিয়মের বিষয়ে একাধিকবার সংশ্লিষ্ট উপজেলা প্রকৌশলীকে মৌখিকভাবে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে পরিদর্শন করে নিয়মিত মনিটরিংয়ের নির্দেশনা দিয়েছিলেন। তবে স্থানীয়দের দাবি, সেই নির্দেশনার কোনো বাস্তবায়ন হয়নি এবং তদারকির অভাবেই কাজের মান তলানিতে গিয়ে ঠেকেছে।

বর্তমানে ভবনের প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। এলাকাবাসীর আশঙ্কা, এই জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ ভবন ভবিষ্যতে কোমলমতি শিক্ষার্থীদের জন্য মরণফাঁদে পরিণত হতে পারে। সরকারি বিপুল অর্থের অপচয় রোধ এবং নিরাপদ ভবন নিশ্চিত করতে তারা অবিলম্বে নির্মাণকাজের সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আবেদনে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, সহ-সভাপতিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বাক্ষর করেছেন। এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় সচেতন মহল।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন

সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম

বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ

পরিবেশ রক্ষায় বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

সিলেট এর আরো খবর

দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও
উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন
পরিবেশ রক্ষায় বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম বালাগঞ্জে নির্মাণাধীন স্কুল ভবন নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ পরিবেশ রক্ষায় বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশনের বৃক্ষরোপণ
VARIFY reCAPTCHA