সুনামগঞ্জে ওয়ানটিভি’র যাত্রা শুরু
প্রযুক্তিনির্ভর আধুনিক সংবাদ পরিবেশনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওয়ানটিভির নতুন ও অত্যাধুনিক ওয়েবসাইট onetv24.com। ওয়েব পোর্টালের মাধ্যমে দর্শক ও পাঠকরা এখন থেকে অনলাইনে ওয়ানটিভি'র সর্বশেষ সংবাদ, ভিডিও ও বিশেষ সংবাদসহ বিভিন্ন প্রতিবেদন সহজে উপভোগ করতে পারবেন।
শুক্রবার (৫ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জের জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ওয়েব পোর্টালের উদ্বোধন করেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
ওয়ান টিভির উপদেষ্টা মাহবুবুর রহমান পীরের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার এবিএম জাকির হোসেন। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এডিশনাল পিপি এডভোকেট শেরে নূর আলী, সদস্য নাদের আহমেদ, দৈনিক সুনামগঞ্জের ডাক’র সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ (অব:) শেরগুল আহমেদ, দৈনিক সুনামকন্ঠ’র সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায়,সুনামগঞ্জ জেলা প্রেস ক্লাব সভাপতি,দৈনিক সংবাদ’ও শ্যামল সিলেট জেলা প্রতিনিধি লতিফুর রহমান রাজু, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, বাংলাদেশ প্রতিধিনের প্রতিনিধি মাসুম হেলাল, দৈনিক প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক এড. খলিলুর রহমান, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার হিমাদ্রি শেখর ভদ্র, দৈনিক সুনামগঞ্জের সময়ের সম্পাদক সেলিম আহমেদ তালুকদার, কালের কন্ঠের জেলা প্রতিনিধি শামস শামীম, চ্যানেল-২৪ এর স্টাফ রিপোর্টার এ আর জুয়েল, আরটিভি প্রতিনিধি বিন্দু তালুকদার, সিনিয়র সাংবাদিক আকরাম উদ্দিন, কালবেলা প্রতিনিধি একে কুদরত পাশা, সিনিয়র সাংবাদিক মাসুক আহমদ, রেজাউল করিম,বৈশাখী টিভির প্রতিনিধি কর্ণ বাবু দাস, এস এ টিভির প্রতিনিধি শাহরিয়ার সুমন, স্টার নিউজের প্রতিনিধি আমীর মাহবুব, গ্রীন টিভির প্রতিনিধি আব্দুল বাসির, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি তানভীর আহমদ, এটিএন নিউজের প্রতিনিধি মেহেদী হাসান, সময় টিভির ক্যামেরা পার্সন রুজেল আহমদ, ঢাকা পোস্টের প্রতিনিধি তামিম রায়হান, সাংবাদিক জিয়া, মুশফিকুর রহমান, পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন, সুজনের সাধারণ সম্পাদক ফজলুল করিম সাঈদ, সাংগঠনিক সম্পাদক নূরুল হাসান আতাহার,ডা.সৈকত, জুলাই যোদ্ধা ফয়সল আহমদ, সাংবাদিক মোহাম্মদ নূর, শ্রমিক নেতা জসিম মিয়া, প্রবাসী জুলাই যোদ্ধা আলী হোসেন, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ার, নোহান আরেফিন নোয়াজ,আলাল হোসেন, কবি ও সাহিত্যিক আজমল আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ এবং ওয়ানটিভির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
ওয়ানটিভির সম্পাদক শহীদনূর আহমেদ ও নির্বাহী সম্পাদক মনোয়ার চৌধুরীর যৌথ সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ওয়েব পোর্টালের প্রকাশক জাকির হোসেন। অতিথিরা ফিতা কেটে ও কেক কেটে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বক্তারা বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে দ্রুত, নির্ভুল ও বস্তুনিষ্ঠ সংবাদ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আধুনিক ওয়েবসাইটের বিকল্প নেই। ওয়ানটিভির এই নতুন উদ্যোগ দেশ-বিদেশে অবস্থানরত বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য নির্ভরযোগ্য সংবাদ ও তথ্যের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ানটিভির কর্তৃপক্ষ জানান, নতুন ওয়েবসাইটে থাকবে সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার, দ্রুতগতির সংবাদ আপডেট, ভিডিও কনটেন্ট, ফিচার, বিশেষ প্রতিবেদন এবং ব্যবহারবান্ধব ডিজাইন। ফলে পাঠকরা সহজেই যেকোনো স্থান থেকে সর্বশেষ খবর জানতে পারবেন।
ওয়ানটিভির এই নতুন ডিজিটাল যাত্রাকে স্বাগত জানিয়ে অতিথিরা এর উত্তরোত্তর সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতে আরও আধুনিক ও তথ্যসমৃদ্ধ সংবাদসেবা প্রদানের প্রত্যয় ব্যক্ত করেন।
