বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক
  3. বিস্তারিত

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০০:১৮ |

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগের নতুন অগ্রগতির দাবি করেছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। দুই দেশের আলোচনার পর এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন তিনি।

বুধবার চেন্নাহ এলাকায় স্থানীয় ভোটারদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর মতে, এই অগ্রগতি সম্ভব হয়েছে মিয়ানমারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখার কারণেই। তিনি আরও বলেছেন, এ ধরনের জটিল বিষয় সমাধানে কূটনৈতিক তৎপরতা প্রয়োজন।

আনোয়ার ইব্রাহিম বলেছেন, “মিয়ানমারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ। তারা এখন মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফিরিয়ে নিতে রাজি হয়েছে।”

তবে এ বিষয়ে কোনো বক্তব্য দেওয়ার তথ্য পাওয়া যায়নি মিয়ানমারের পক্ষ থেকে।

মালয়েশিয়াভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার জানিয়েছে, এর আগে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবি উঠলেও তা বাস্তবায়ন করা কঠিন ছিল। কারণ তখন তাদের ফিরিয়ে নিতে রাজি ছিল না মিয়ানমার।

আনোয়ার ইব্রাহিম বলেছেন, “মানুষ বলত, তাদের ফেরত পাঠাও। কিন্তু কোথায় পাঠাব? আগে মিয়ানমার তাদের নিতে চাইত না। তাই আমাদের তাদের নির্ধারিত স্থানে রাখতে হয়েছে।”

জাতিসংঘের শরণার্থী সংস্থার নিবন্ধন অনুযায়ী, বর্তমানে ২ লাখ ১৫ হাজারের বেশি শরণার্থী ও আশ্রয়প্রার্থী রয়েছে মালয়েশিয়ায়। তাদের মধ্যে ১ লাখ ২৬ হাজারের বেশি মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠীর সদস্য।

মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার বিষয়ে মিয়ানমারের সম্মতির কথা এমন সময়ে এসেছে, যখন দেশটিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে রোহিঙ্গাদের অবস্থান নিয়ে। কয়েক দিন আগে কুয়ালালামপুরে জাতিসংঘের শরণার্থী সংস্থার কার্যালয়ের বাইরে শতাধিক রোহিঙ্গাকে আটক করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ।

মালয়েশিয়ার একটি রোহিঙ্গা অধিকার সংগঠন জানিয়েছে, উত্তরাঞ্চলীয় পেনাং রাজ্যের একটি অনানুষ্ঠানিক বসতি থেকে উচ্ছেদের হুমকির পর আশ্রয়ের জন্য সেখানে গিয়েছিলেন ওই রোহিঙ্গারা। পরে কর্মকর্তারা জানান, আটক ব্যক্তিদের কাছে ছিল জাতিসংঘের শরণার্থী সংস্থার দেওয়া বৈধ নথি।

এদিকে মালয়েশিয়ায় থাকা রোহিঙ্গাদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, রোহিঙ্গাদের এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে স্থানীয় মানুষের ব্যবসা, চলাচল বা জনজীবনে সমস্যা তৈরি হয়।

তিনি জানিয়েছেন, জনশৃঙ্খলা বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন তিনি।

আনোয়ার ইব্রাহিম বলেছেন, মালয়েশিয়া কোনো বিশৃঙ্খলা মেনে নেবে না এবং প্রয়োজনে পুলিশ ব্যবস্থা নেবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

আন্তর্জাতিক এর আরো খবর

ইরাকে যুক্তরাষ্ট্র-সৌদি আরবের হামলায় নিহত ২০
হোয়াইট হাউসে বৈঠকের আগে নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ক্ষোভ প্রকাশ
চাপের মুখে আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের পথে শুভেন্দু সরকার
জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA