জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়
সিলেটের নবনিযুক্ত জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের সাথে সৌজন্য সাক্ষাৎ, স্মারকলিপি প্রদান এবং মতবিনিময় করেছেন ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মামুনের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। পরে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।
সভায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক কারী মাওলানা নুরুজ্জামান নোমানীর সঞ্চালনায় সংগঠনের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরা হয়। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের বিভিন্ন অধিকার আদায় এবং দাবি-দাওয়া উত্থাপন করা হয়। জেলা প্রশাসক অত্যন্ত মনোযোগ সহকারে এসব বিষয় শোনেন।
সভায় জেলা প্রশাসক বলেন, "ইমাম ও মুয়াজ্জিনগণ সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি।" তিনি ইমাম-মুয়াজ্জিনগণের কল্যাণে কাজ করার আশ্বাস প্রদান করেন এবং উপস্থিত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
উপস্থিত ছিলেন মতবিনিময় সভায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক কারী মাওলানা নুরুজ্জামান নোমানী, যুগ্ম সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা তায়্যিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক: মাওলানা ফয়সাল আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা জামিল সিদ্দিকী, প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল করিম ও কারী মাওলানা কাউসার আহমদ, সহ অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান
এছাড়াও সাধারণ সদস্যদের মধ্যে মাওলানা সিরাজুল
ইসলাম, হাফেজ মাওলানা হোসাইন আহমদ, হাফিজ বাহার ও হাফিজ শাহেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

