বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জৈন্তাপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮ মে ২০২৬, ১৩:৩৯ |

সন্ত্রাসী ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপে অন্তর্বর্তী সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের  নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে নতুন কৌশল বেছে নিয়েছে। ভোরের আলো ফোটার আগে সুযোগ বুঝে আকস্মিকভাবে জড়ো হয়ে সংক্ষিপ্ত মিছিল ও স্লোগান দিয়ে দ্রুত ছত্রভঙ্গ হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।

সোমবার (১৮ মে) ভোর ৭ টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার হেমু করিচর ব্রীজ সংলগ্ন এলাকায় উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস সহ বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে এই মিছিলের আয়োজন করা হয়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সবাই সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলামের অনুসারী বলে জানা যায়। 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মিছিলে ফতেপুর ইউনিয়নের লামা শ্যামপুর গ্রামের সামছুজ্জামানের (বটই) ছেলে ও এমসি কলেজ ছাত্রলীগ নেতা মারুফ আহমদ (২৫), হেমু হাউদ পাড়া গ্রামের রুমেল আহমদ (২৮) শ্যামপুর গ্রামের এস.কে শাহিন আলম (২৬), শেখ সাইফুল ইসলাম (২৮) এবং শিকার খাঁ গ্রামের ফাহিম আহমদসহ (২৪) নিষিদ্ধ সংগঠনটির ১৫-২০ জন নেতাকর্মী ব্যানারসহ অংশ নেন। তারা আকস্মিক মিছিলটি বের করে দ্রুত স্লোগান দিয়ে সটকে পড়েন।

জানাযায়, নিষিদ্ধ ঘোষণার পর থেকে কোনো আনুষ্ঠানিক সমাবেশ করার সুযোগ না থাকায়, আত্মগোপনে থাকা নেতারা নিজেদের অস্তিত্ব জাহির করতে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে কর্মীদের সক্রিয় রাখতে এই গোপন কৌশল গ্রহণ করছে। এদিকে ভোরের এই ঝটিকা মিছিলের খবর ও সামাজিক মাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা এলাকায় অত্যন্ত কঠোর ও সতর্ক অবস্থান গ্রহণ করেছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের তৎপরতা রুখতে এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। মিছিলের ভিডিও ও তথ্যের ভিত্তিতে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার

সিলেট এর আরো খবর

মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার
VARIFY reCAPTCHA