বুধবার, ০৫ আগস্ট ২০২৬ | ২১ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

জৈন্তাপুর প্রেসক্লাবের নতুন নেতৃত্বে বেলাল সভাপতি ও রাজু সম্পাদক

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫ মে ২০২৬, ২২:৩৪ |

সিলেটের জৈন্তাপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে গোলাম সরওয়ার বেলাল (দৈনিক সংগ্রাম) এবং সাধারণ সম্পাদক পদে দুলাল হোসেন রাজু (বাংলা টিভি) নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (৫ মে) রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ১০টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আলতাফুর রহমান। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইলিয়াস উদ্দিন লিপু।

সভাপতি পদে গোলাম সরওয়ার বেলালের নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন ফয়েজ আহমদ (দৈনিক খবর)। সাধারণ সম্পাদক পদে দুলাল হোসেন রাজুর প্রতিদ্বন্দ্বী ছিলেন শাহজাহান কবির খাঁন।

নির্বাচিত অন্যান্য পদাধিকারীরা হলেন— সহ-সভাপতি আব্দুল হালিম (দৈনিক শ্যামল সিলেট), সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম (দৈনিক ইত্তেফাক), কোষাধ্যক্ষ শোয়েব উদ্দিন (দৈনিক নয়া দিগন্ত) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সালমান শাহ (আরটিভি)।

নির্বাচন পরিচালনা ও ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাবেক ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, জৈন্তাপুর ড. কুদরাত উল্লাহ বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও ইউপি সদস্য হারুনুর রশিদ সরকার, ইউপি সদস্য হুমায়ুন কবির খাঁন, উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের সভাপতি নাজিম আহমদ, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জা এবং জৈন্তাপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সাংবাদিক সমাজ ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ জৈন্তাপুরের জনমানুষের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল

ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত

জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার

তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন

লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার

খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার

সিলেট এর আরো খবর

মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল
জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
মৌলভীবাজারে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত সুনামগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৫ আগস্ট হলো ঘুরে দাঁড়ানোর দিন : এমপি কামরুল ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের সতর্কবার্তা জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে শাল্লায় আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলীর ৪২তম শাহাদৎবার্ষিকী বৃহস্পতিবার তিরমিজি শরিফের ব্যাখ্যা লিখে ইতিহাস গড়লেন মাওলানা আব্দুল মতিন লোকসভায় অচলাবস্থা, চাপে মোদী সরকার খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া জগলুল পাশা গ্রেফতার
VARIFY reCAPTCHA