শাবিতে ক্রিকেটের ফাইনাল রূপ নিল রণক্ষেত্রে: ৪ শিক্ষকসহ আহত ২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাকে কেন্দ্র করে লোক-প্রশাসন ও বাংলা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন সহকারী প্রক্টরসহ ৪ জন শিক্ষক এবং দুই বিভাগের অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২০ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সংঘর্ষের সূত্রপাত হয়। খেলা চলাকালীন কোনো একটি বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডার একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীরা বাঁশ, ক্রিকেট ব্যাট ও চেয়ার নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়লে মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আহত শিক্ষকদের মধ্যে রয়েছেন সহকারী প্রক্টর অধ্যাপক মো. জাহাঙ্গির আলম ও মো. ওমর ফারুক, লোক-প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং প্রভাষক আব্দুল বাসিত। গুরুতর আহত বেশ কয়েকজন শিক্ষার্থীকে উদ্ধার করে স্থানীয় দুটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় রণক্ষেত্রে পরিণত হওয়া খেলার মাঠে উপস্থিত দর্শকদের মধ্যে দিকবিদিক দৌড়ঝাঁপ শুরু হয়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেছুর রহমান গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষার্থীরা এখন কোন পর্যায়ে যাচ্ছে, তা আমাদের নতুন করে ভাবতে হবে। খেলার মাঠের এই পরিস্থিতি সমস্ত মাত্রা ছাড়িয়ে গেছে। যারা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও জানান, আহতদের সুচিকিৎসার ব্যব

