বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. প্রযুক্তি
  3. বিস্তারিত

ফাঁস হয়েছে ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৫২ |

 

বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের অনলাইন নিরাপত্তা নিয়ে এবার  নতুন উদ্বেগ তৈরি হয়েছে। সম্প্রতি ১৪৯ মিলিয়নের বেশি লগইন তথ্য একটি উন্মুক্ত অনলাইন ডাটাবেজে পাওয়া গেছে। এর মধ্যে জিমেইল, ফেসবুকসহ নানা জনপ্রিয় সেবার অ্যাকাউন্টের তথ্য রয়েছে।

তবে এটি গুগল বা মেটার সার্ভারে সরাসরি বড় ধরনের হ্যাক নয়। বরং ব্যবহারকারীদের ডিভাইসে ঢুকে পড়া ম্যালওয়্যারের মাধ্যমে ধীরে ধীরে এসব তথ্য সংগ্রহ করা হয়েছে। তবে এর কারণেও হতে পারে কোনো অনাকাঙ্ক্ষিত বিপদ।

কীভাবে ফাঁস হলো তথ্য

সাইবার নিরাপত্তা গবেষক জেরেমায়া ফাওলার একটি ৯৬ গিগাবাইটের ডাটাবেজ খুঁজে পান। ডাটাবেজটি ছিল পুরোপুরি উন্মুক্ত। কোনো পাসওয়ার্ড বা এনক্রিপশন ছিল না। ইন্টারনেট সংযোগ থাকলেই যে কেউ এটি দেখতে পারত।

ডাটাবেজটিতে ছিল ইমেইল ঠিকানা, ইউজারনেম, সরাসরি পাসওয়ার্ড এবং সংশ্লিষ্ট ওয়েবসাইটের লগইন লিংক। অর্থাৎ সাইবার অপরাধীদের জন্য এটি ছিল এক ধরনের প্রস্তুত তালিকা।

গবেষণায় দেখা গেছে, সবচেয়ে বেশি তথ্য ছিল ইমেইল অ্যাকাউন্টের। আনুমানিক হিসাবে- জিমেইল ৪৮ মিলিয়ন, ফেসবুক ১৭ মিলিয়ন, ইনস্টাগ্রাম ৬.৫ মিলিয়ন, ইয়াহু মেইল ৪ মিলিয়ন, নেটফ্লিক্স ৩.৪ মিলিয়ন, আউটলুক ১.৫ মিলিয়ন, আইক্লাউড মেইল ৯ লাখ, টিকটক ৭.৮ লাখ এই তালিকায় ছিল।

কেন ইমেইল অ্যাকাউন্ট এত গুরুত্বপূর্ণ

একটি ইমেইল অ্যাকাউন্টে ঢুকতে পারলে হ্যাকাররা শুধু মেইলই পড়ে না। তারা অন্য অ্যাকাউন্টও দখল করতে পারে। কারণ বেশিরভাগ সেবার পাসওয়ার্ড রিসেট লিংক ইমেইলে যায়। ফলে ব্যাংক, সোশ্যাল মিডিয়া, এমনকি স্বাস্থ্যসেবা সংক্রান্ত অ্যাকাউন্টও ঝুঁকিতে পড়ে। ব্যক্তিগত নথি, বিল, ভ্রমণের তথ্য— সবকিছু হাতছাড়া হতে পারে।

কিভাবে উন্মুক্ত হলো

এই তথ্য কোনো একদিনে চুরি হয়নি। দীর্ঘ সময় ধরে বিভিন্ন ডিভাইসে ঢুকে পড়া ‘ইনফোস্টিলার’ ধরনের ম্যালওয়্যার এসব লগইন তথ্য সংগ্রহ করেছে।

এই ম্যালওয়্যার সাধারণত ছড়ায় ভুয়া সফটওয়্যার আপডেট, সন্দেহজনক ইমেইল অ্যাটাচমেন্ট, ক্ষতিকর ব্রাউজার এক্সটেনশন বা বিভ্রান্তিকর অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে। ব্যবহারকারী যখন পাসওয়ার্ড টাইপ করেন বা ব্রাউজারে সেভ করেন, তখনই তা চুরি হয়ে যায়।

গবেষক ডাটাবেজটির বিষয়ে হোস্টিং কোম্পানিকে জানালেও প্রায় এক মাস এটি উন্মুক্ত ছিল।

নিজেকে সুরক্ষিত রাখবেন যেভাবে

১. সফটওয়্যার নিয়মিত আপডেট করুন: অপারেটিং সিস্টেম, ব্রাউজার ও অ্যাপস সবসময় অফিসিয়াল আপডেটে রাখুন। ভুয়া আপডেট এড়িয়ে চলুন। ২. প্রতিটি অ্যাকাউন্টে আলাদা ও শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন: এক পাসওয়ার্ড একাধিক জায়গায় ব্যবহার করবেন না। পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করলে সুবিধা হয়। ৩. পাসকি চালু করুন: যেসব সেবা পাসকি সমর্থন করে, সেখানে এটি ব্যবহার করুন। এতে পাসওয়ার্ড টাইপ করার প্রয়োজন পড়ে না, ফলে চুরি হওয়ার ঝুঁকি কমে। ৪. টু-ফ্যাক্টর অথেনটিকেশন (২এফএ) চালু রাখুন: পাসওয়ার্ডের পাশাপাশি অতিরিক্ত কোড বা অথেনটিকেটর অ্যাপ ব্যবহার করলে নিরাপত্তা বাড়ে। ৫. সন্দেহজনক লিংক ও অ্যাটাচমেন্ট এড়িয়ে চলুন: অপরিচিত মেইল, অচেনা ফাইল বা অপ্রয়োজনীয় ব্রাউজার এক্সটেনশন থেকে দূরে থাকুন। ৬. নিয়মিত ম্যালওয়্যার স্ক্যান করুন: বিশ্বস্ত অ্যান্টিভাইরাস বা অ্যান্টি-ম্যালওয়্যার সফটওয়্যার ব্যবহার করুন। শুধু পাসওয়ার্ড বদলালেই হবে না, ডিভাইস পরিষ্কার করাও জরুরি।

বিশেষজ্ঞরা বলছেন, বড় কোম্পানির সার্ভার শক্ত হলেও ব্যবহারকারীর ডিভাইস দুর্বল হলে ঝুঁকি থেকেই যায়। তাই ব্যক্তিগত সাইবার সচেতনতা এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

প্রযুক্তি এর আরো খবর

ফেইসবুকে ফের বিভ্রাট
শিক্ষার্থীদের আন্দোলনে ওয়াকিটকির ব্যবহার
নিজের তৈরি বিমানে আকাশে উড়াল
এআই যুগ: তাকাতে হবে অন্য দিগন্তে
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA