বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. বিস্তারিত
শাকসু নির্বাচন

ভোটারদের জন্য ৪ জরুরি নির্দেশনা দিল নির্বাচন কমিশন

নাঈম আহমদ শুভ

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬, ২০:০৮ |

আগামী ২০ জানুয়ারি অনুষ্ঠিতব্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটারদের জন্য ৪ দফা জরুরি নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো নির্দেশনাসমূহ হলো:
১. আইডি কার্ড বাধ্যতামূলক: ভোট প্রদানের জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের মূল পরিচয়পত্র (আইডি কার্ড) সঙ্গে রাখতে হবে। পরিচয়পত্র ছাড়া কোনো শিক্ষার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন না।

২. নিষিদ্ধ সামগ্রী: ভোটকেন্দ্রে আইডি কার্ড এবং ভোটার নম্বরের স্লিপ ব্যতীত অন্য কোনো কাগজ, ব্যক্তিগত কলম, মোবাইল ফোন কিংবা ইলেকট্রনিক কোনো ডিভাইস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

৩. স্লিপে তথ্য লেখা নিষেধ: ভোটার স্লিপে শুধুমাত্র ভোটার নম্বর ব্যতীত অন্য কোনো তথ্য বা লেখা কাম্য নয়।

৪. ভোট প্রদানের পদ্ধতি: ভোট প্রদানের জন্য সংশ্লিষ্ট কেন্দ্র থেকে নির্দিষ্ট কলম সরবরাহ করা হবে। ভোটারদের সেই কলম ব্যবহার করে তাদের পছন্দের প্রার্থীর নামের পাশে ক্রস (X) চিহ্ন দিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে হবে।

নির্বাচন কমিশন সূত্রে আরও জানা গেছে, ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৬টি কেন্দ্রে মোট ১৭৮টি বুথে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। এবারের নির্বাচনে মোট ৯ হাজার ৩০ জন ভোটার তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাচ্ছেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশন একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। নির্দেশনাগুলো যথাযথভাবে পালন করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সাধারণ শিক্ষার্থীদের সহযোগিতা চেয়েছে কমিশন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

শিক্ষাঙ্গন এর আরো খবর

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড
স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা
আগামীতে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA