বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. গনমাধ্যম
  3. বিস্তারিত
হাইকোর্টের রুল জারি

বেসরকারি শিক্ষকদের সাংবাদিকতায় নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ

আবুল কালাম আজাদ

স্টাফ রিপোর্টার, ওসমানীনগর

প্রকাশিত: ০১ জানুয়ারি ২০২৬, ২১:১১ |

বেসরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের সাংবাদিকতা ও একাধিক পেশায় যুক্ত থাকার ওপর সরকারের আরোপিত নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করে করা রিটের প্রাথমিক শুনানি শেষে রুল জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমন ও বিচারপতি দিহিদার মাসুদ কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বিশেষ মূল এখতিয়ারাধীন বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তাঁকে সহযোগিতা করেন ব্যারিস্টার কাজী রহমান মানিক। রিট আবেদনটি দায়ের করেন মুহাম্মদ মাসুদ হাসানসহ একাধিক এমপিওভুক্ত শিক্ষক (রিট পিটিশন নম্বর- ২২২৪৭/২০২৫)।

রিটে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গত ৭ ডিসেম্বর ২০২৫ তারিখে জারি করা নতুন এমপিও নীতিমালার ১১.১৭ (ক) ও (খ) ধারার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। ওই নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষকরা একটির বেশি পেশা বা চাকরিতে যুক্ত থাকতে পারবেন না এবং কোনো ধরনের সম্মানী বা ‘অনারারিয়াম’ গ্রহণ করলে তাঁদের এমপিও বাতিলের বিধান কার্যকর হবে।

শুনানিতে রিটকারীদের পক্ষ থেকে দাবি করা হয়, সরকারের এই বিধান অসাংবিধানিক, আইনগত কর্তৃত্ববহির্ভূত এবং মানুষের মৌলিক অধিকারের পরিপন্থী। বিশেষ করে সাংবাদিকতা একটি সাংবিধানিক অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ। কেবল এমপিওভুক্ত হওয়ার কারণে শিক্ষকদের এই অধিকার থেকে বঞ্চিত করা যায় না।

শুনানি শেষে আদালত শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি রুল জারি করে জানতে চেয়েছেন—এমপিও নীতিমালার বিতর্কিত ১১.১৭ (ক) ও (খ) ধারা কেন অবৈধ ও বাতিল ঘোষণা করা হবে না। রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিষয়টি বিচারাধীন থাকবে বলে আদালত জানান।

এ বিষয়ে ব্যারিস্টার কাজী রহমান মানিক গণমাধ্যমকে বলেন, সংবিধান নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতা দিয়েছে। শিক্ষকদের সাংবাদিকতায় বাধা দেওয়া সেই মৌলিক অধিকারের লঙ্ঘন। আদালত বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে রুল জারি করেছেন।

উল্লেখ্য, এর আগে এমপিওভুক্ত শিক্ষকদের জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে ২০০৮ ও ২০১১ সালে হাইকোর্টে রিটের মাধ্যমে সেই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হলে আদালত শিক্ষকদের পক্ষে রায় দেন এবং নির্বাচনে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়। শিক্ষকদের সাংবাদিকতা ও পেশাগত স্বাধীনতার প্রশ্নে বর্তমান এই রিটটি নতুন করে আইনি আলোচনার জন্ম দিয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

গনমাধ্যম এর আরো খবর

সাংবাদিকতা কেবল পেশা নয়, এটি একটি জনসেবা: বিভাগীয় কমিশনার
সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ভুল তথ্য ও অপপ্রচার: তথ্যমন্ত্রী
এনইসি ‘জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা’ পেলেন এটিএম তুরাবসহ ৫ পরিবার
সাংবাদিক তুরাবের ২য় শাহাদতবার্ষিকীতে বিপিজেএ'র শ্রদ্ধা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA