খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চেয়েছেন শাবি শিবির সভাপতি
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ১৮:৩৯ |
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনায় দোয়া চেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘জুলাই স্মৃতি : শাবিপ্রবি’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে তিনি দোয়া চেয়েছেন। এসময় তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে খালেদা জিয়ার দীর্ঘ লড়াই-সংগ্রামের ইতিহাস স্মরণ করেছেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন শাবি শিবির সেক্রেটারি মাসুদ রানা তুহিন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং শাবি শিবিরের সাবেক ও বতর্মান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিরোনাম
আয়ারল্যান্ডে বৃহত্তর সিলেটবাসীর শীত মেলা অনুষ্ঠিত
জেলা প্রশাসকের সঙ্গে মোটরসাইকেল মেকানিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
পানির ন্যায্য হিস্যা আদায়ে নরম সুরে কথা বলে লাভ নেই: রিজভী
ধর্মপাশায় ডোবায় ডুবে প্রাণ গেল শিশুর
ফগার মেশিন হাতে মশক নিধন অভিযানে সিসিক প্রশাসক
কোম্পানীগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে কিল-ঘুষিতে প্রাণ গেল বৃদ্ধের
ডিএক্স মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন সিলেটের চাকরির খবর’-এর সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম নাহেদ
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতেই হবে, বিকল্প নেই: সালাহউদ্দিন
জাপানি ফাউন্ডেশনের প্রতি স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতার আহ্বান জুবাইদা রহমানের
দেশের স্বার্থকে গুরুত্ব দিয়ে জাপানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী: হুমায়ুন কবীর
