শুক্রবার, ৩১ জুলাই ২০২৬ | ১৬ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
ছাতক-দোয়ারাবাজার আসন

বেকারত্ব দূরীকরণ ও উন্নয়নের প্রতিশ্রুতি স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের

দোয়ারাবাজার প্রতিনিধি

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫, ২১:৪৭ |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক-দোয়ারাবাজার আসনে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম। 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলার শ্যামলবাজারে তার সমর্থনে এই নির্বাচনী জনসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।


শ্যামলবাজারে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন তাজুল ইসলাম এবং সঞ্চালনা করেন মো. ইসমাইল মিয়া।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলম বলেন, মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই আমি নির্বাচনের মাঠে নেমেছি। এ অঞ্চলের উন্নয়ন যাতে কোনোভাবেই থমকে না যায়, সেটাই আমার লক্ষ্য। জনগণ আমাকে যে ভালোবাসা ও সমর্থন দিচ্ছে, তা আমার বিজয়ের ইঙ্গিতই বহন করছে।


নির্বাচনী ইশতেহারের বিষয়ে তিনি বলেন, বেকারত্ব হ্রাস করাই হবে আমার প্রথম অগ্রাধিকার। দেশ ও বিদেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যুবকদের দক্ষতা উন্নয়নে কারিগরি ও প্রশিক্ষণমূলক একটি সুসংগঠিত পরিকল্পনা গ্রহণ করা হবে।


এলাকার অবকাঠামোগত উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত রাস্তাঘাট দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। মানুষের দৈনন্দিন ভোগান্তি লাঘবে একটি কার্যকর ও টেকসই সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা হবে। 

এছাড়া শিক্ষা, আবাসন এবং স্বাস্থ্যখাতকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “জাবা মেডিকেলের মাধ্যমে আমি দীর্ঘদিন ধরে নামমাত্র মূল্যে মানুষকে চিকিৎসাসেবা দিয়ে আসছি। জনগণের রায় নিয়ে দায়িত্ব পেলে এই সেবা আরও সম্প্রসারিত করব।


পথসভার পূর্বে জাহাঙ্গীর আলম শ্যামলবাজার এলাকাজুড়ে গণসংযোগ করেন এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। এসময় স্থানীয়রা জানান, জাহাঙ্গীর আলমের পারিবারিক ঐতিহ্য, সুনাম ও মানবিক কর্মকাণ্ডের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে এবং তারা ঐক্যবদ্ধভাবে তার পক্ষে কাজ করবেন।


সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শরীয়ত আলী তালুকদার সমাই, সাংবাদিক সাকির আমিন, মাওলানা মুহিবুর রহমান উসমান, মোহাম্মদ আলী মিলন, ডা. তাতন রঞ্জন দাস ও আমজাদ হোসেন প্রমুখ।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের

সন্ত্রাসীদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি হবে

দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও

উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার

আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ

ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন

সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম

সিলেট এর আরো খবর

সন্ত্রাসীদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি হবে
দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও
উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের সন্ত্রাসীদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি হবে দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩ বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম
VARIFY reCAPTCHA