বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. বিস্তারিত

ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না: শাবি ভিসি

নাঈম আহমদ শুভ

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৭ নভেম্বর ২০২৫, ২৩:০৮ |

যথাযোগ্য মর্যাদায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিপ¬ব ও সংহতি দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে শুক্রবার (৭ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।

ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরীর নেতৃত্বে র‌্যালিটি প্রশাসন ভবন-১ এর সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিনি অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস আমাদের জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিবস। এই দিবসের মূল নায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। বিগত ১৭ বছর এ দিবসটি পালনের সুযোগ দেওয়া হয় নি। নতুন প্রজন্মকে এ দিবসের তাৎপর্য ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু ইতিহাস কখনো জোর করে মুছে ফেলা যায় না। আজ সেটিই প্রমাণিত সত্য। 

তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিয়া পরিষদের কোষাধ্যক্ষ থাকাকালীন আমি তাঁর ক্যান্টনমেন্টের বাসায় যাওয়ার সুযোগ পেয়েছিলাম। তাঁর পরিবারের স্মৃতিবিজড়িত এই বাসাটি একসময় গুড়িয়ে দেওয়া হয়। প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষকে গভীরভাবে ভালোবাসতেন এবং নিজেও অত্যন্ত সৎ মানুষ ছিলেন। ইতিহাস সাক্ষ্য দেয়, যিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করেন তিনি মানুষের হৃদয়ে স্থান করে নেন। এমন মানুষদের ইতিহাস থেকে কখনো মুছে ফেলা যায় না। আমাদের সন্তানদের সঠিক ইতিহাস জানতে হবে। কারণ সঠিক ইতিহাস জানার মাধ্যমেই তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। 

বিশেষ অতিথির বক্তব্য প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সাজেদুল করিম মহান মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক ৭ নভেম্বরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান ও নানা ঘটনাবলী তুলে ধরেন। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে সেই আকাঙ্খার বাস্তবায়ন শুরু হয়েছিল যে আকাঙ্খা নিয়ে মানুষ স্বাধীনতার স্বপ্ন দেখেছিল। তিনি ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’র ধারণা দেন যা এই ভূখন্ডের মানুষের জন্য একটি স্বয়ংসম্পূর্ণ জাতীয়তাবাদ। তাঁর রাষ্ট্রদর্শন ছিল ন্যায়-নীতিভিত্তিক, শোষণমুক্ত ও স্বনির্ভর রাষ্ট্র গঠনের দর্শন। আমি বিশ্বাস করি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রবর্তিত তিনটি মূলনীতি বহুদলীয় গণতন্ত্র, স্বয়ংসম্পূর্ণ জাতীয়তাবাদ এবং স্বনির্ভর বাংলাদেশের রাষ্ট্রীয় দর্শন আমরা যদি ধারণ করি ও বাস্তবায়ন করি, আমাদের দেশ স্বাধীন, সার্বভৌম ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে দ্রুতই বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাআল¬াহ।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন বলেন, স্বাধীন বাংলাদেশের জন্মের সঙ্গে সঙ্গে মানুষ স্বপ্ন দেখেছিল একটি সুন্দর, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে যেখানে মানুষের ন্যায্য অধিকার ও স্বাধিকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু রক্ষীবাহিনী ও বাকশাল গঠনের মাধ্যমে মানুষের সেই মৌলিক আকাঙ্খাগুলোকে দমন করা হয়। যার ফলে ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনা ঘটে। পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি কাটিয়ে স্থিতিশীলতা ফিরে আসে। তিনি দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা করেন। আমরা মনে করি, ঐতিহাসিক ৭ নভেম্বর আমাদের শিক্ষা দেয় কিভাবে শ্রমিক, কৃষক ও সাধারণ জনগণ সবাই স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে এক কাতারে দাঁড়িয়েছিল। একইভাবে জুলাই বিপ¬বও জাতির ঐক্যের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান করে নিয়েছে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুর রশিদ এবং সমাজকর্ম বিভাগের অধ্যাপক মুহ. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন) আ ফ ম মিফতাউল হক

আলোচনা সভায় ‘অনুপ্রেরণায় জাতীয় বিপ¬ব ও সংহতি দিবস: বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার পাঠ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ জাকারিয়া।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ উদ্দিন, ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহ মো. আতিকুল হক, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম আলী হায়দার চৌধুরী, জাতীয়তাবাদী ছাত্রদল শাবিপ্রবি শাখার সভাপতি রাহাত জামান এবং সাধারণ সম্পাদক নাঈম সরকার প্রমুখ।

আলোচনা সভা শেষে বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে মসজিদের পেশ ইমাম মাওলানা মতিউর রহমান দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করেন। এসব কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

শিক্ষাঙ্গন এর আরো খবর

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড
স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা
আগামীতে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA