সারী নদীতে মিলল ২৫ রাউন্ড গুলিসহ আগ্নেয়াস্ত্র
সিলেটের জৈন্তাপুর উপজেলার সারী নদী থেকে পরিত্যক্ত অবস্থায় একটি রাইফেল একটি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাউরভাগ মৌল্লিফৌদ এলাকার স্থানীয় এক কিশোরের চোখে পড়ায় তৎকনিক থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্র ও গুলিউ দ্ধার করে থানায় নিয়ে যায়।
স্থানিয়রা জানায়, সারী নদীতে গোসল করতে নামে স্থানীয় কিশোর তাসিম হোসেন (১৬)। সে ওই গ্রামের নূরুল ইসলামের ছেলে। নদীতে নামার কিছু ক্ষণ পরই তার পায়ের সঙ্গে ধাতব বস্তু জাতীয় কিছু লেগে যায়। পরে পানি থেকে সেটি তুলে দেখে এটি একটি রাইফেল। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত জৈন্তাপুর মডেল থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদীর পাড় থেকে রাইফেলটি উদ্ধার করে। তল্লাশির সময় পুলিশ রাইফেলের সঙ্গে একটি ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলিপায়। উদ্ধারকৃত অস্ত্র ও গুলি বর্তমানে থানায় সংরক্ষিত রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, সারী নদী থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। রাইফেলটি মুক্তিযুদ্ধকালীন সময়ের নাকি পরবর্তী সময়ের, তা তদন্তের পর নিশ্চিত ভাবে বলা যাবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এদিকে নদী থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ধারণা করছেন, রাইফেলটি সম্ভবত দীর্ঘ দিন ধরে পানির নিচে পড়েছিল। আবার কেউ কেউ মনেকরছেন, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ের অবশিষ্ট কোনো অস্ত্র হতেপারে। তদন্ত শেষ হলে আইনি প্রক্রিয়া অনুযায়ী অস্ত্রটি রাষ্ট্রীয় নিয়মে নিষ্পত্তি করা হবে।
