ইউকের নিউক্যাসলে আনজুমানে আল ইসলাহ'র কাউন্সিল সম্পন্ন
আনজুমানে আল ইসলাহ ইউকের গ্রেটার ম্যানচেস্টার ডিভিশনের আওতাধীন নিউক্যাসল আপন টাইন ব্রাঞ্চের ২০২৫-২০২৮ সেশনের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গেল ২১ অক্টোবর রাতে আল ইসলাহ হাফিজিয়া একাডেমি এন্ড জামে মসজিদে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
নিউক্যাসল ব্রাঞ্চের বিদায়ী প্রেসিডেন্ট মাহমুদ মিয়া’র সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারী আজমল হোসাইন ও হাফিয ছায়েম হোসাইনের যৌথ সঞ্চালনায় কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সেন্ট্রাল কাউন্সিলের অর্গানাইজিং সেক্রেটারি মাওলানা সালমান আহমদ চৌধুরী ফুলতলী। নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের ম্যানচেস্টার ডিভিশনের প্রেসিডেন্ট মাওলানা আবদুল মতিন ও জেনারেল সেক্রেটারি মাওলানা খায়রুল হুদা খান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের চেয়ারম্যান আনসার উদ্দিন আহমদ, আল ইসলাহ নিউক্যাসল ব্রাঞ্চের ভাইস প্রেসিডেন্ট ইনসাফ আলী, নুরুল ইসলাম, আল ইসলাহ হাফিজিয়া একাডেমি অ্যান্ড জামে মসজিদের ভাইস চেয়ারম্যান শামসুল ইসলাম ও রাসেল আহমদ প্রমুখ।
কাউন্সিলে সর্বসম্মতিক্রমে হাফিয আবদুল হালিম শিপলুকে প্রেসিডেন্ট, হাফিয ছায়েম হোসাইনকে জেনারেল সেক্রেটারি ও হাফিয এমদাদ চৌধুরীকে ট্রেজারার নির্বাচিত করে ১৮ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলবৃন্দ হলেন, ভাইস প্রেসিডেন্ট হাফিয ফজলু মিয়া, মাওলিদ হোসাইন মাশুদ ও এমরান চৌধুরী, জয়েন্ট সেক্রেটারি হাফিয আবদুল মজিদ, প্রেস অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি রেজাউল হক জামান, অর্গেনাইজিং সেক্রেটারি ফয়েজ মিয়া চৌধুরী, ট্রেইনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট সেক্রেটারি জাহাঙ্গীর হোসেন, ওয়েলফেয়ার সেক্রেটারি হাফিয হাবিবুর রহমান বায়েজিদ, এডুকেশন অ্যান্ড কালচারাল সেক্রেটারি আলী হোসেন, এক্সিকিউটিভ মেম্বার হাফিয আশরাফুল আলম, শেখ ইমরান আহমদ, পারভেজ আলম, এনাম চৌধুরী, জাকির হোসাইন ও জুবেল তরফদার।

