ফেসবুকে উসকানিমূলক পোস্ট, যুবক আটক
ছাতক
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে "দেশদ্রোহী" পোস্ট করায় সুনামগঞ্জের ছাতক উপজেলা থেকে আমতর আলী নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার দুপুরে নাশকতা মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেলহাজতে পাঠিয়েছেন।
আমতর আলী জাউয়াবাজার ইউপির আবিদপুর গ্রামের মৃত সাহিদ আলীর ছেলে।
গত মঙ্গলবার গভীর রাতে ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খানের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার জাউয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি নিয়মিতভাবে সরকারবিরোধী ফেসবুকে রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশ করতেন। সাম্প্রতিক সময়েও তিনি বিভিন্ন পোস্টে আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করে বিরোধী দলের সমালোচনা করেছেন। এসব পোস্ট করা নিয়ে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
পুলিশ বলছে, তার দেওয়া বক্তব্য ও মন্তব্যগুলোতে রাজনৈতিক বিভাজন তৈরি ও জনমনে বিভ্রান্তি সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন রয়েছে।
ছাতক থানার ওসি মো. সফিকুল ইসলাম খান বলেন, ফেসবুকে উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে দ্রুত অভিযান চালিয়ে আমতর আলীকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
শ্যামল সিলেট / শো.উ

