পিকআপ ভ্যান কেড়ে নিল শিশুর প্রাণ
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪২ |
সুনামগঞ্জের ছাতকে পিকআপের ধাক্কায় মৃত্যু হয়েছে আবু সুফিয়ান (৬) নামের এক মাদরাসা ছাত্রের।
বুধবার সন্ধ্যায় স্থানীয় আনিছা রাইস মিলের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আবু সুফিয়ান উপজেলার জাউয়া কোনাপাড়া গ্রামের কছির আহমদের ছেলে ও জাউয়া মাদরাসার নূরানী বিভাগের ছাত্র।
জানা যায়, জাউয়াবাজারের আনিছা রাইস মিলের সামনে দাড়িয়ে ছিল ওই মাদরাসা ছাত্র আবু সুফিয়ান। এসময় একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বিপ্লব মিয়া পার্কিং করা ডিআই পিকআপ ব্রেকগিয়ারে পিছনের দিকে গেলে সুফিয়ানকে চাপা দেয়।
এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. হজরত আলী বলেন, পিকআপটি জব্দ করা হলেও চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
শিরোনাম
৮ বছর পর চা শ্রমিকদের নির্বাচন, বাগানপাড়ায় উৎসবের আমেজ
শ্রীমঙ্গলে আহত বিরল সোনালি হনুমান উদ্ধার
প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের
আবাসিক হোটেলে ঢুকে ব্যবস্থাপককে কুপিয়ে হত্যা, আহত ২
কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু
কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা
মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি
শিক্ষককে থাপ্পড় ও মাদ্রাসা ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি

