ঋণের বোঝা মাথায় নিয়ে বাড়ি ছাড়া রামু বিশ্বাস
দীর্ঘদিন ঋণের চাপ সহ্য করতে না পেরে পরিবার পরিজন নিয়ে দোয়ারাবাজার উপজেলার সুরমা ইউনিয়নের ভুজনা গ্রামের মৃত রাধামনি বিশ্বাসের ছেলে রামু বিশ্বাস (৫৫) একসময় পাড়ি জমান গাজীপুরে জেলায়।
শুক্রবার (২২ আগষ্ট) সকালে প্রতিদিনের ন্যায় কাজের সন্ধ্যানে বাসা থেকে বের হন তিনি। গাজীপুর চৌরাস্তার মোড়ে গাড়িচাপায় প্রাণ হারান রামু বিশ্বাস।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে নানা জনের নিকট থেকে ঋণ করে জমি চাষ করতেন। ঋণ শোধ আর সংসারের টানাপোড়নের কারণে মানষিক দুশ্চিন্তা এবং পরিবারে আর্থিক সংকট। মানসিকভাবে বিপর্যস্ত রামু বিশ্বাস কাউকে না জানিয়ে জন্মভিটা ছেড়ে চলে যান গাজীপুর জেলার নয়নপুর এলাকায়। কয়েক বছর যাবত পরিবারপরিজন বসবাস শুরু করেন।
সড়ক দুর্ঘটনায় রামু বিশ্বাসের মৃত্যুর খবর শুনে গ্রামের বাড়িতে স্বজনদের কান্নাররুল পড়ে যায়।
রামু বিশ্বাসের ছোট ভাই লেচু বিশ্বাস বলেন, আমার বড় ভাই রামু বিশ্বাস খুবই ভালো ছিলেন, হঠাৎ ঋণের চাপে তিনি বাড়ি ছাড়েন।

