সুনামগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত: ২৩ জুন ২০২৫, ২২:৩১ |
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আখলুছ মিয়া (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের পানাইল পুরানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পেশায় বাসচালক আখলুছ ওই গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় আখলুছ নিজের নির্মাণাধীন ঘরে বৈদ্যুতিক বাল্ব লাগাতে যায়। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ছাতক স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দোয়ারাবাজার থানার ওসি জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শিরোনাম
চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের
সন্ত্রাসীদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি হবে
দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও
উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার
আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ
ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন
সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম

