নবীগঞ্জে গৃহবধূর আত্মহত্যার অভিযোগ
প্রকাশিত: ১৩ মে ২০২৫, ২২:১৫ |
নবীগঞ্জ উপজেলার কোনা বনগাঁও গ্রামে জয়গুন বিবি (৫০) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে বিষপান করলে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জয়গুন বিবি ওই গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার গজনাইপুর ইউনিয়নের কোনা,বনগাওঁ গ্রামের ইউসুফ মিয়ার স্ত্রী জয়গুন বিবি মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজনের অগোচরে বিষপান করে। বিষের যন্ত্রনায় ছটপট করলে বাড়ির লোকজন উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আত্মহত্যার কারণ জানা যায়নি। পুলিশ নিহতের লাশ সুরতহাল রিপোর্টের পর পোষ্টমর্টেমের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।
শিরোনাম
ভার্থখলা স্বর্ণালী সংঘের কমিটি পুনর্গঠন
উম্মুল কুরা একাডেমিতে রেনেসাঁর বিনামূল্যে খতনা অনুষ্ঠিত
ফেঞ্চুগঞ্জে সয়াবিন তেল ও ডিজেলে কারচুপি: দুই প্রতিষ্ঠানকে জরিমানা, ২৩ হাজার বোতল জব্দ
নবীগঞ্জে থানা হাজতে ভিডিও ধারণের জেরে ২ পুলিশ ক্লোজড, সহযোগী গ্রেফতার
তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
দেওয়ান বাজার জামে মসজিদ রক্ষায় প্রবাসীদের অনুদান
বিশ্বজয়ী হাফেজ হিরাকে কানাইঘাটে নাগরিক সংবর্ধনা
প্রধানমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য চান আসিফ নজরুল
প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সুনামগঞ্জে জেলা যুবদলের প্রস্তুতি সভা
স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি, কারো বলির পাঁঠা হব না

