দোয়ারাবাজারে বজ্রপাতে গেল যুবকের প্রাণ
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৫, ২০:২৭ |
সুনামগঞ্জের দোয়ারাবাজারে বজ্রপাতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) ভোর রাতে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বাঁশতলা দক্ষিণ কলোনি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত যুবক সাইদুল ইসলাম ওই গ্রামের সৌদি আরব প্রবাসী আব্দুল মান্নানের ছেলে।
মঙ্গলবার (১৮ মার্চ) ভোরে উপজেলার দক্ষিণ কলোনি গ্রামে এই ঘটনা ঘটে।
পরিবার জানায়, মাত্র ছয় মাস আগে সাইদুল ইসলাম বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান, মঙ্গলবার ভোর রাতে দোয়ারাবাজার এলাকায় ঝড়বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এ সময় বাড়ির টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতে যান সাইদুল ইসলাম। আকস্মিক বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পরিবারের লোকজন তার মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
শিরোনাম
চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের
সন্ত্রাসীদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি হবে
দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও
উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার
আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ
ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন
সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম

