দোয়ারাবাজারে র্যাবের অভিযানে ইউপি চেয়ারম্যান নুর উদ্দিন গ্রেফতার
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৪৬ |
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানাধীন নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে মো. নুর উদ্দিন আহম্মদ (৫৫) নামের ১ জন পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-৯ (সিপিসি-৩) সুনামগঞ্জের একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত আসামী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার নরসিংহপুর ইউপি চেয়ারম্যান এবং সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার কালাপশি গ্রামের মো. জমির উদ্দিনের ছেলে।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীকে এসএমপি, সিলেটের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯ সিলেটের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
শিরোনাম
চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের
সন্ত্রাসীদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি হবে
দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও
উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার
আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ
ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন
সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম

