রবিবার, ০১ নভেম্বর ২০২৬ | ১ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. গনমাধ্যম
  3. বিস্তারিত
কর্মশালায় জিল্লুর রহমান

সঠিক সাংবাদিকতা নিশ্চিতে ফ্যাক্ট-চেকিং অপরিহার্য

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৫, ১৯:২৩ |

সিজিএস’র নির্বাহী পরিচালক জিল্লুর রহমান বলেছেন, তথ্য যাচাইয়ের দক্ষতা আধুনিক সাংবাদিকতার গুরুত্বপূর্ণ অংশ। ৫ জুলাই পরবর্তী সময়ে ভুল তথ্য ও গুজবের ব্যাপক বিস্তার জনসচেতনতা ও সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করছে। সঠিক সাংবাদিকতা নিশ্চিতে ফ্যাক্ট-চেকিং অপরিহার্য।

রোববার সিলেটের রোজ ভিউ হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এক ফ্যাক্ট-চেকিং কর্মশালার আয়োজন করে। এই অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আয়োজকরা জানান, পেশাদার সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে সিজিএস ধারাবাহিকভাবে এ ধরনের কর্মশালা আয়োজন করছে। দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ধারাবাহিক কর্মশালার অংশ হিসেবে সিলেটে এই আয়োজন অনুষ্ঠিত হয়। কর্মশালায় ২১টি জাতীয় ও স্থানীয় টিভি, প্রিন্ট এবং অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মের ২১ জন সাংবাদিক অংশ নেন। 

কর্মশালার প্রধান প্রশিক্ষক ছিলেন এএফপি বাংলাদেশ’র ফ্যাক্ট-চেকিং সম্পাদক কদরুদ্দীন শিশির। তিনি কর্মশালায় তথ্য যাচাইয়ের আধুনিক পদ্ধতি, বিভিন্ন ফ্যাক্ট-চেকিং টুলসের ব্যবহার এবং সঠিক তথ্য যাচাইয়ের কৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করেন। কীভাবে তথ্য যাচাইয়ের কার্যকর পদ্ধতিগুলো বাস্তবে প্রয়োগ করা যায়, অংশগ্রহণকারীরা তা শিখেছেন।

অংশগ্রহণকারীরা কর্মশালাকে সময়োপযোগী ও কার্যকর বলে মন্তব্য করেন। এক জ্যেষ্ঠ সাংবাদিক বলেন, এই কর্মশালা আমাদের রিপোর্টিংয়ে গুণগত পরিবর্তন আনবে এবং আমাদের আরও দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলবে। এক নারী সাংবাদিক বলেন, আমি এই কর্মশালার মাধ্যমে তথ্য যাচাই কৌশল সম্পর্কে গভীর জ্ঞান অর্জন করেছি, যা আমার পেশাগত উন্নতিতে সহায়ক হবে।

কর্মশালায়, সিজিএস’র নতুন মিসইনফরমেশন ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘ফ্যাক্ট-চেকিং হাব’ (www.factcheckinghub.com) সম্পর্কে সাংবাদিকদের অবহিত করা হয়। এই প্ল্যাটফর্মটি বাংলাদেশের ফ্যাক্ট-চেকিং পরিস্থিতি নিয়ে হালনাগাদ তথ্য সরবরাহ করবে। এটি বিভিন্ন প্রতিষ্ঠিত ফ্যাক্ট-চেকিং সংস্থার তথ্য একত্রিত করে একটি কেন্দ্রীভূত তথ্যভাণ্ডার হিসেবে সবাইকে তথ্য দিয়ে সহায়তা করবে। অংশগ্রহণকারীরা এ প্ল্যাটফর্মটিকে তথ্য যাচাইয়ের জন্য একটি কার্যকর ও সহায়ক টুল হিসেবে চিহ্নিত করেছেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জগন্নাথপুরে জাতীয় যুব দিবস পালিত

জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবসের প্রস্তুতি সভা

মাদক সেবন করে বাজারে মাতলামি, কৃষক দলের ২ নেতা আটক 

দাউদিয়া মাদরাসার ২২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত

বিশ্বনাথ ও ওসমানীনগরে শিক্ষায় পিছিয়ে পড়ার জন্য অভিভাবকদের দায়ী করলেন এমপি লুনা

একদিনে ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ

সিলেটে ভ্যাকসিনের আওতায় এলো ৩ সহস্রাধিক বেওয়ারিশ কুকুর 

পানি কমলেও পর্যটকে মুখরিত সিলেটের সাদা পাথর।

সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮

জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, জবাবে পাল্টা ফায়ার বিজিবির

গনমাধ্যম এর আরো খবর

দাবা খেলে ইমজার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী
ব্রিটেনে ‘মিডিয়া এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ পেলেন সুনামগঞ্জের আ স ম মাসুম
সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের নতুন হার নির্ধারণ
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা সিসিইউতে
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জগন্নাথপুরে জাতীয় যুব দিবস পালিত জগন্নাথপুরে মরমী কবি রাধারমণ দত্তের ১১১তম প্রয়াণ দিবসের প্রস্তুতি সভা মাদক সেবন করে বাজারে মাতলামি, কৃষক দলের ২ নেতা আটক  দাউদিয়া মাদরাসার ২২৫ বছর পূর্তি ও পুনর্মিলনী অনুষ্ঠিত বিশ্বনাথ ও ওসমানীনগরে শিক্ষায় পিছিয়ে পড়ার জন্য অভিভাবকদের দায়ী করলেন এমপি লুনা একদিনে ডেঙ্গু কেড়ে নিল আরও ৮ প্রাণ সিলেটে ভ্যাকসিনের আওতায় এলো ৩ সহস্রাধিক বেওয়ারিশ কুকুর  পানি কমলেও পর্যটকে মুখরিত সিলেটের সাদা পাথর। সুনামগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৮ জৈন্তাপুর সীমান্তে বিএসএফের গুলি, জবাবে পাল্টা ফায়ার বিজিবির
VARIFY reCAPTCHA