দোয়ারাবাজারে কার্ভাডভ্যানের ধাক্কায় প্রাণ গেল শিশুর
প্রকাশিত: ২১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৯ |
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সিয়াম আহমদ (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ শনিবার (২১ডিসেম্বর) সকাল ১১ টায় উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা পয়েন্টে এই ঘটনা ঘটে।
নিহত শিশু মো. সিয়াম আহমদ (৭) উপজেলার দোহালিয়া ইউনিয়নের চৌমুনা গ্রামের মো. আজির উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছাতক থেকে আসা বিস্কুটভর্তি কার্ভাডভ্যান চৌমুনা পয়েন্টে আসলে সামনে থাকা শিশু সিয়ামকে ধাক্কা দেয়। এতে শিশু মো. সিয়াম আহমদ রাস্তায় পড়ে মাথায় আঘাত পায়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। স্থানীয়রা কাভার্ডভ্যান ও চালককে আটক করে দোয়ারাবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করেন।
বিষয়টি নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।
শিরোনাম
চীন-ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে উদ্বেগ নেই যুক্তরাষ্ট্রের
সন্ত্রাসীদের দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে ভোট চুরি হবে
দোয়ারাবাজারে বাউল দল কমিটির অনুমোদনপত্র গ্রহণ করলেন ইউএনও
উপশহরে ঘরের দরজা ভেঙে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আগস্টের শেষ সপ্তাহে খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার : মাহদী আমিন
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪৬৩
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফিরিয়ে নিতে সম্মত মিয়ানমার
আগস্টের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ
ছাতকে এনাম হত্যা মামলার রায়: দম্পতিসহ তিনজনের যাবজ্জীবন
সরকারের কত সন্ত্রাসী আছে আমরা দেখবো: নাহিদ ইসলাম

