বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. বিস্তারিত

সুষ্ঠু বিচারের দাবি শাবিতে খুন হওয়া বুলবুলের মায়ের

নাজমুল হুদা

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ৩১ জুলাই ২০২২, ১৭:৪১ |

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ছুরিকাঘাতে নিহত শিক্ষার্থী বুলবুল আহমেদের পরিবারের সদস্যরা ক্যাম্পাসে অবস্থান করছেন।

এসময় বুলবুলের মা ইয়াছমিন বেগম, বড় ভাই জাকারিয়া আহমেদ, বড় বোন সোহাগী আক্তার, বুলবুলের মামা মো. রাকিব উদ্দিনসহ পরিবারের অন্যান্য সদস্যরা ছিলেন।  

রোববার (৩১ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসে বুলবুলের পরিবার। এসময় সুষ্ঠু তদন্তের মাধ্যমে তদন্তের মাধ্যমে বুলবুল হত্যার বিচার চাইলেন মা ইয়াছমিন বেগম।

‘এখনো ভালো করে তদন্ত হয় নি’ উল্লেখ করে বুলবুলের মা বলেন, আমার ছেলেকে যারা মেরেছে এবং যারা এ ঘটনায় জড়িত তাদের কঠোর শাস্তি চাই। আজকে যদি আমার ছেলে ঝালমুড়িও বেছতো তাইলে কি মারা যেতো, কেউ কি মার্ডার করতো। 

‘আমার পুত আর পাইতাম না গো, আমার বুলবুলে আমারে মা ডাহে না গো, আমার পুত আমায় মা ডাহে না’ এভাবে কান্নাজড়িত কন্ঠে ভেঙে পড়েন বুলবুলের মা। 

পরে শাহপরান হলে যান তার পরিবারের সদস্যরা। এসময় তার পরিবারের সদস্যরা শাহপরান হলে ২১৮ নং কক্ষে যান। পরে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ইশরাত ইবনে ইসমাইল, মামলার তদন্তকারী সাব ইনস্পেক্টর দেবাশীষ দেবের উপস্থিতিতে  বুলবুলের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তর করা হয়। পরিবারের কাছে বুলবুলের মালপত্র হস্তান্তরকালে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার। 

বুলবুলের ব্যবহৃত জিনিসপত্র হস্তান্তরের বিষয়ে শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান বলেন, বুলবুলের পরিবারের কাছে আবাসিক হলে থাকা সব মালামাল হস্তান্তর করা হয়েছে। শুধুমাত্র তার মানি ব্যাগ ও হাতঘড়ি রেখে দেওয়া হয়েছে। এগুলো পুলিশ সিজ করেছে।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা এসআই দেবাশীষ দেব বলেন, বুলবুলের মোবাইল ফোন আগেই সিজ করা হয়েছে। এখন তার মানিব্যাগ ও হাতঘড়ি সিজ করা হয়েছে। এগুলো নিতে হলে তার পরিবারকে আদালতের মাধ্যমে নিতে হবে। আদালতে আবেদন করলে পরবর্তীতে তাদের কাছে এগুলো হস্তান্তর করা হবে।

তিনি মামলা অগ্রগতি নিয়ে বলেন, এখনো তদন্ত চলছে। ভালোভাবে তদন্ত করার পর আমরা চার্জশিট দেবো। যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা স্বীকারোক্তিমুুলক জবানবন্দি দিয়েছে। তারা এখন কারাগারে আছে। 

উল্লেখ্য, গত ২৫ জুলাই শাবিপ্রবির গাজীকালুর টিলায় ছুরিকাঘাতে নিহত হন লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী বুলবুল আহমেদ। ওইদিন রাতেই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন বাদী হয়ে জালালাবাদ থানায় অজ্ঞাতনামা দিয়ে একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে প্রথমে তিনজনকে আটক করে। এরমধ্যে আবুল হোসেন নামের একজন হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেন। সেইসাথে হত্যাকান্ডে জড়িত আরো দুইজনের নাম প্রকাশ করেন। পরবর্তীতে পুলিশ কামরুল আহমদ ও মো. হাসান নামের ওই দুইজনকে আটক করে। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রথমে আবুল হোসেন এবং পরে বাকি দুইজনকে আদালতে তোলা হলে তারা স্বীকারোক্তিমুলক জবানবন্দি দেন।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

শিক্ষাঙ্গন এর আরো খবর

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড
স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা
আগামীতে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA