বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ | ১৫ শ্রাবণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. শিক্ষাঙ্গন
  3. বিস্তারিত

শাবিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত 

নাজমুল হুদা

শাবি প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২৭ |

'গুণগত পরিসংখ্যান উন্নত জীবনের সোপান' স্লোগানকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের উদ্যোগে ২য় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। 

রবিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন সি এর সামনে থেকে একটি র‍্যালি বের করেন বিভাগটি। র‍্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এসে সমাবেশে মিলিত হয়। 

দিবসটি উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তাজউদ্দিনের সঞ্চালনায় ও বিভাগের প্রধান অধ্যাপক ড. রহমত আলীর সভাপতিত্বে প্রধান হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম।  

প্রধান অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, সারার্বিশ্বে পরিসংখ্যান একটি গুরুত্বপূর্ণ পঠিত বিষয়। এ বিষয়টি সরাসরি গবেষণার সাথে সম্পৃক্ত। পরিসংখ্যান ছাড়া ভালমানের গবেষণা সম্ভব না।  আর গবেষণায় পরিসংখ্যানের প্রয়োজনীয়তা উপলব্ধি থেকেই জাতীয় পর্যায়ে দিবস পালিত হচ্ছে। আশা করি, যে উদ্দেশ্যে দিবসটি পালিত হচ্ছে তা সফল হবার প্রত্যাশা জানান তিনি। 

শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোষাধ্যক্ষ বলেন, কখনো কোথাও ফাকি দেয়ার চেষ্টা করবে না। শিক্ষা কার্যক্রমে তোমরা ফাকি দিলে তার অভ্যস্ততা কর্মক্ষেত্রেও রয়ে যাবে। আর সর্বদা দেশের সেবাই নিজেদেরকে নিয়োজিত রাখবে। ডিজিটাল বাংলাদেশ গড়তে পরিসংখ্যানবিদ কিংবা এ বিষয়ে বিশেষজ্ঞ প্রয়োজন, যা তোমাদের প্রজন্ম থেকে তৈরি হবে। 

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফিজিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবির হোসেন, অধ্যাপক ড. সাবিনা ইসলামসহ বিভাগের অন্য শিক্ষক ও শিক্ষার্থীরা। 

এদিকে রাত ৯টায় জুমে পরিসংখ্যানের গুরুত্ব নিয়ে ভার্চুয়ালি এক আলোচনা সভার ব্যবস্থা করা হয়েছে বলে জানানো হয়।
 

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন

জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময়

সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ

হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র

সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত!

পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা

গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা

বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী

কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান

শিক্ষাঙ্গন এর আরো খবর

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ, সম্ভাব্য সময় জানাল বোর্ড
স্কলার্সহোম টিলাগড় শাখায় সরকারি বৃত্তিপ্রাপ্ত ১১ শিক্ষার্থীকে সংবর্ধনা
আগামীতে জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি পরীক্ষার পরিকল্পনা
দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন জেলা প্রশাসকের সাথে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের মতবিনিময় সিলেটের ৫ উপজেলায় বিজিবি মোতায়েন করতে মন্ত্রণালয়ে জেলা প্রশাসকের চিঠি রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক উদ্যোগ হজ যাত্রীদের জন্য ৩ স্তরে প্যাকেজ ঘোষণা হাব’র সিলেটে নকল লেবেলে চলছিল চিপস উৎপাদন, প্যাকেটজাত! পরিবহন শ্রমিক নেতা ময়নুল ও রাজনের নির্দেশে দুই শ্রমিককে হত্যা গোলাপগঞ্জে আসছেন এনসিপির শীর্ষ নেতারা বাকস্বাধীনতার নামে যা ইচ্ছা তাই বলা যাবে না: সমাজকল্যাণমন্ত্রী কানাইঘাটে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে সুমাইয়া ফেরদৌসের যোগদান
VARIFY reCAPTCHA