শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ২৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত

আইপিএলের নিলামে নাম লিখিয়েছেন যে ১২ বাংলাদেশি

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৬, ১৬:০৬ |

আইপিএলের আগামী মৌসুমের নিলামে জায়গা পেতে নাম নিবন্ধন করেছেন বাংলাদেশের ১২ ক্রিকেটার। তাদের মধ্যে রয়েছেন জাতীয় দলের একাধিক পেসার, ব্যাটসম্যান ও অলরাউন্ডাররা।

তবে এবার তালিকায় নাম দেননি মোস্তাফিজুর রহমান। নেই সাকিব আল হাসানের নামও।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের প্রকাশিত তথ্য অনুযায়ী, বাংলাদেশের ১২ ক্রিকেটার হলেন— হাসান মাহমুদ, পারভেজ হোসেন ইমন, রিপন মণ্ডল, রিশাদ হোসেন, সাইফ হাসান, শেখ মেহেদী হাসান, শামীম হোসেন, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, তাওহিদ হৃদয়, মোহাম্মদ রুবেল ও তাসকিন আহমেদ।

তবে প্রাথমিক নিবন্ধন তালিকায় নাম থাকলেই চূড়ান্ত নিলামে থাকার নিশ্চয়তা নেই। এমনকি দল পাওয়ার বিষয়টিও নির্ভর করছে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহের ওপর।

এবারের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে গতবারের ঘটনার কারণে। ২০২৬ মৌসুমের নিলামে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে তাকে ছেড়ে দিতে বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি।

এ ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক প্রশ্নের মুখে পড়ে যায়। এর প্রভাব পড়ে বাংলাদেশের ক্রিকেটেও। নিরাপত্তার কারণ দেখিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত সফরে যায়নি বাংলাদেশ দল।

গতবারের ওই ঘটনার পর এবারও বাংলাদেশের ক্রিকেটারদের আইপিএলে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন রয়েছে। ক্রিকবাজ জানিয়েছে, বাংলাদেশি ক্রিকেটারদের খেলতে দেওয়া হবে কি না, সে বিষয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো এখনো কোনো স্পষ্ট নির্দেশনা পায়নি। ফলে ১২ ক্রিকেটার নিবন্ধন করলেও তাদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েই যাচ্ছে।

এবারের নিলামের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন মোট ১ হাজার ২২০ ক্রিকেটার। তাদের মধ্যে ৯৩৯ জন ভারতের এবং ২৮১ জন বিদেশি ক্রিকেটার। নিলামে ৬৬ জন ক্রিকেটার কেনার সুযোগ পাবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য রয়েছে ২৫টি জায়গা।

তবে এই ১ হাজার ২২০ জনের সবাই চূড়ান্ত নিলামে থাকবেন না। ২৭ নভেম্বরের মধ্যে প্রাথমিক তালিকার বাইরে থাকা ক্রিকেটারদের অন্তর্ভুক্তির জন্য আবেদন করতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরপর ১ ডিসেম্বরের মধ্যে নিলামে রাখতে চাওয়া ক্রিকেটারদের নাম জমা দিতে হবে দলগুলোকে। সেই প্রক্রিয়া শেষে চূড়ান্ত তালিকা তৈরি হবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু

কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা

মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি

শিক্ষককে থাপ্পড় ও মাদ্রাসা ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি

পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত

ফোন সচল হতেই দেখলেন বিকাশ অ্যাকাউন্টের টাকা উধাও!

সাইবার হামলায় ফিফার তথ্য চুরি

খেলাধুলা এর আরো খবর

সাইবার হামলায় ফিফার তথ্য চুরি
সিংহাসন থেকে কত দূরে মোস্তাফিজ
দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ শান্ত বাহিনী
সেঞ্চুরিয়নে চা বিরতিতে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৩৫৬, লিড ২৬৫
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি শিক্ষককে থাপ্পড় ও মাদ্রাসা ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত ফোন সচল হতেই দেখলেন বিকাশ অ্যাকাউন্টের টাকা উধাও! সাইবার হামলায় ফিফার তথ্য চুরি
VARIFY reCAPTCHA