নোয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ
সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের ১৬৪নং নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন ও তৃতীয় প্রান্তিক মূল্যায়নকে সামনে রেখে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মাস্টার আবদুর রউফ এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেজ্জাদ আহমদের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন মুরব্বি সুনুর আলী, ছৈলা আফজালাবাদ ইউনিয়ের ৪নং ওয়ার্ড মেম্বার আবদুল মতিন, অভিভাবক আজির উদ্দিন, সহকারী শিক্ষিকা হোসনেয়ারা বেগম, ফারজানা শারমীন, লাভলী বেগম, সুকেল আহমদ, আবদুল আউয়াল, আবদুস সাত্তার, জাবের আহমদ, দাতা সদস্য আবদুর রশিদ, সমাজ সেবক তাহমিদ আলম, আবেদা বেগম জাফরিন, হাফছা বেগম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিভাবক সোনারা বেগম, রোফেজা বেগম, নুরুন নাহার, হামিদা বেগম, দুলভী বেগম, রেহেনা বেগম, ছায়রা বেগম, রেছনা বেগম, ফরিদা বেগম, তাজিরুন বেগম, সুরাইয়া বেগম, জোছনা বেগম, আয়ারুন নেছা, লিপি বেগম, সালমা বেগম, আম্বিয়া বেগম, রুমানা বেগম, ফারজানা বেগম, কল্পনা বেগম, জসিম উদ্দীন, রুমানা খাতুন প্রমুখ।
