ছাতকে প্রথমবার অনুষ্ঠিত হলো মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষা
সুনামগঞ্জের ছাতকে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘মাস্টার হাবিবুর রহমান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষা’। রোববার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ৩৪৩ জন শিক্ষার্থী অংশ নেয়।
পরীক্ষায় প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমদ এবং সহযোগী সমন্বয়ক ছিলেন নোয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজ্জাদ আহমদ। পরীক্ষা নিয়ন্ত্রকের দায়িত্বে ছিলেন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জয়নাল আবেদীন।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন ও সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী রেজাউল করিম রেজা এবং গোলাম মোস্তফা ট্রাস্টের সমন্বয়ক রুহুল আমীন সুমন।
এছাড়াও উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন মুমিনুর রহমান (রাধানগর), চন্দন চন্দ্র পাল (চেচান), মাওলানা শামছুল ইসলাম (আলমপুর), বশির উদ্দিন (দশঘর), জুলহাস উদ্দিন (কৈতক), জমির হোসেন (মর্যাদ), নুরুল হক (লক্ষ্মীপুর), বিজিত দাশ (লক্ষণসোম), প্রত্যয় পুরকায়স্থ (আগিজাল), রমা রায় (বিশ্বম্ভরপুর), হুসমত আলী (নানশ্রী), মো. মানিক মিয়া (পীরপুর), আবদুর রহমান (জাতুয়া), অসীম চক্রবর্তী (কাইতকোনা), বিশ্বজিৎ চন্দ (ধনপুর), নান্টু চন্দ (বাউভোগলী), ফেরাজুন নেছা (জলালীচর), দুলন তরফদার (বৌলা), মো. জাকারিয়া (ভারপ্রাপ্ত, বাগইন) এবং মোজাম্মেল আলী (ভারপ্রাপ্ত, নোয়াপাড়া)।
সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন রূপালী ভৌমিক, অঞ্জনা বেগম, পান্না রাণী শর্মা, আবদুল বাছিত, মো. খলিলুর রহমান, আমিরুল ইসলাম, মো. কামরুজ্জামান, মিজানুর রহমান, শহীদুল ইসলাম, আনোয়ার হোসেন, কমর উদ্দীন, ফয়েজ আহমদ, রোকেয়া বেগম, আছমা বেগম, চায়না রাণী তালুকদার, চন্দনা দাশ, আছমা বেগম (দশঘর), লুবনা বেগম ও সামসুন্নাহার সুইটি।
উল্লেখ্য, ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের লক্ষ্মীপুর (দশঘর) গ্রামের বাসিন্দা মরহুম মাস্টার হাবিবুর রহমান ছিলেন প্রাথমিক শিক্ষা অঙ্গনের এক নিবেদিতপ্রাণ শিক্ষক। ১৯৭২ সালে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন তিনি। পরবর্তীতে ১৯৮৪ সালে গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগ দিয়ে ২০০৩ সালে অবসরে যান। বর্ণাঢ্য শিক্ষকতা জীবনে তিনি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এবং ছাতক উপজেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন।
২০১১ সালে এই শিক্ষাবিদ মৃত্যুবরণ করেন। তাঁর এই অনন্য অবদানকে স্মরণীয় করে রাখতে এবং পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে সম্প্রতি তাঁর সন্তানরা ‘আলহাজ্ব মাস্টার হাবিবুর রহমান ফাউন্ডেশন’ প্রতিষ্ঠা করেন। এই ফাউন্ডেশনের মাধ্যমে মেধা বৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ, দুর্যোগে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালিত হয়ে আসছে।
