শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | ২৭ অগ্রহায়ণ ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

দেড় যুগ পর অনুষ্ঠিত হচ্ছে কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন 

লতিফুর রহমান রাজু

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ১৫:২৬ |

সুনামগঞ্জ জেলার সীমান্ত উপজেলা তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচন ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। দীর্ঘ প্রায় দেড় যুগ পর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবরে সীমান্ত উপজেলার ব্যবসায়ীদের মাঝে প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।  ব্যবসায়ীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

২ নভেম্বর তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপ সমিতির  প্রধান নির্বাচন কমিশনার ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর কয়লা আমদানি কারক গ্রুপ সমিতির  সহকারী কমিশনার ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল, আপিল বোর্ডের প্রধান ও উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, আপিল বোর্ডের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী ও ডা. সামসু উদ্দিন।


ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার ৩৬৪ জন।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ১২ নভেম্বর মনোনয়নপত্র সংগ্রহ ও জমা, ১৫ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই এবং ১৬ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ১৯ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল, ২১ নভেম্বর আপিল নিষ্পত্তি, ২২ নভেম্বর চূড়ান্ত প্রার্থীদের শুনানি, ২৫ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহার এবং ২৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।


নির্বাচন কমিশনার জানান, প্রায় দেড় যুগ ধরে আমদানিকারক গ্রুপে আনুষ্ঠানিক কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি। এবার নির্বাচনের তফসিল ঘোষণার পর ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ভোটগ্রহণ শেষে গণনা করে প্রাথমিক বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে।

এই নির্বাচনে সভাপতি পদে এখন পর্যন্ত দুই জনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন বর্তমান সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান খসরুল আলম ও খন্দকার মোস্তাক আহমেদ। সাধারণ সম্পাদক পদে আলোচিত হলেন বর্তমান সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান সবুজ আলম, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মোস্তাক আহমেদ, ও বিশিষ্ট ব্যবসায়ী এনামুল হক।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার

ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু

কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা

মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি

শিক্ষককে থাপ্পড় ও মাদ্রাসা ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি

পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক

সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত

ফোন সচল হতেই দেখলেন বিকাশ অ্যাকাউন্টের টাকা উধাও!

সাইবার হামলায় ফিফার তথ্য চুরি

সিলেট এর আরো খবর

কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার
ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু
কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত
পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
কোম্পানীগঞ্জে বিপুল পরিমাণ জাল নোটসহ অনলাইন জুয়া চক্রের সক্রিয় সদস্য গ্রেফতার ছাতকে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ভাতিজার টেঁটার আঘাতে চাচির মৃত্যু কানাইঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত ২৫ দিনে প্রবাসী আয় এলো ৩১ হাজার ৮৩০ কোটি টাকা মালয়েশিয়া যেতে পাসপোর্টের টাকাও লাগেনি শিক্ষককে থাপ্পড় ও মাদ্রাসা ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি পরিচ্ছন্ন নগর গড়তে বাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক সরকার গোপালগঞ্জবাসীকে সহযোগিতা করার জন্য প্রস্তুত ফোন সচল হতেই দেখলেন বিকাশ অ্যাকাউন্টের টাকা উধাও! সাইবার হামলায় ফিফার তথ্য চুরি
VARIFY reCAPTCHA