সিলেটে গ্যাস বন্ধ নয়, থাকবে গ্যাসের স্বল্পচাপ: বদরুজ্জামান সেলিম
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ১৭:২০ |
সামাজিক যোগাযোগমাধ্যমে আগামী চার দিন দেশজুড়ে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে বলে যে খবর ছড়িয়ে পড়েছে, তা সম্পূর্ণ গুজব বলে জানিয়েছেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম।
৪ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এলএনজি'র জরুরি সংরক্ষণাবেক্ষণের কাজের জন্য সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে বলে জানানো হয়েছে।
এ সময় শিল্পকারখানায় গ্যাস সরবরাহে কিছু সীমাবদ্ধতা থাকলেও আবাসিক খাতে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হচ্ছে না। তবে বাসাবাড়িতে রান্না করতে গ্যাসের চাপ কম থাকায় কিছুটা বেশি সময় লাগতে পারে। পাশাপাশি সিএনজি স্টেশনগুলোর কার্যক্রম স্বাভাবিক থাকবে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সারা দেশে গ্যাস সরবরাহ বন্ধ সংক্রান্ত খবরটি সঠিক নয় এবং এ ধরনের গুজবে বিভ্রান্ত না হওয়ার জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
শিরোনাম
শ্রমিক আন্দোলনে ইন্ধনের অভিযোগ, নেপথ্যে দুই শতাধিক ব্যক্তি
প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু সিউকের
শুধু ‘সরি’ বললেই কি ভাঙা মন জোড়া লাগে
পেশাজীবী দল সিলেট জেলার ৯১ সদস্যের আংশিক কমিটি অনুমোদন
তাহসিফের মৃত্যু: দেশি-বিদেশি গোয়েন্দা সংস্থার দিকে সন্দেহ রাষ্ট্রপক্ষের
‘বিগ বস বাংলা’র ঘরে ভূতের হানা, আতঙ্কিত প্রতিযোগীরা
‘আমি গরিবের ছেলে, লোভ সামলাতে পারিনি’, জবানবন্দিতে ‘সমন্বয়ক’ রিয়াদ
জাকির নায়েককে ভারতে ফেরত পাঠানো হবে না: মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী
এক দিনেই সম্পদে বড় লাফ, এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
জামায়াতের বিবৃতি বিভ্রান্তিমূলক, নারীদের অন্তর্ভুক্তিতে শুভঙ্করের ফাঁকি: টিআইবি

