মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আশফাক আহমদ

বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ২২:১৫ |

মৌলভীবাজারের বড়লেখায় সুমি জাহান (৩৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার ৫ নম্বর দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চন্ডিনগর গ্রামের নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত সুমি জাহান ওই গ্রামের দুবাই প্রবাসী আহাদুজ্জামানের (৪০) প্রথম স্ত্রী। তাঁর ১৭ বছর বয়সী এক মেয়ে ও ১১ বছর বয়সী একটি ছেলে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে পরিবারের সদস্যরা ঘরের ভেতর সুমি জাহানের মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং তাৎক্ষণিকভাবে বড়লেখা থানা পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে তাঁর মৃত্যুর পেছনে পারিবারিক কলহ নাকি অন্য কোনো কারণ রয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বের সাথে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সাত সকালে সড়কে ঝরল ১৪ তাজা প্রাণ

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ জারি

আফগানদের বিপক্ষে রুদ্ধশ্বাস ড্র টাইগার যুবাদের

ওসমানীনগর ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা

‘মব’ সহিংসতায় ৯ মাসে নিহত ১৮৭

৬০ দিনের মাথায় মুখ থুবড়ে পড়েছে ‘পিংক বাস’

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে বাবার সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কানাইঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিলেট এর আরো খবর

ওসমানীনগর ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা
কমলগঞ্জে বাবার সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ
কানাইঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতির নতুন কমিটি
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সাত সকালে সড়কে ঝরল ১৪ তাজা প্রাণ বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ জারি আফগানদের বিপক্ষে রুদ্ধশ্বাস ড্র টাইগার যুবাদের ওসমানীনগর ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা ‘মব’ সহিংসতায় ৯ মাসে নিহত ১৮৭ ৬০ দিনের মাথায় মুখ থুবড়ে পড়েছে ‘পিংক বাস’ বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বাবার সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ কানাইঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
VARIFY reCAPTCHA