বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতির নতুন কমিটি
শিপার সভাপতি, ড. এনামুল সাধারণ সম্পাদক
বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতির ২০২৬-২৭ মেয়াদের আংশিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে বিশিষ্ট ব্যক্তিত্ব খন্দকার শিপার আহমদ সভাপতি এবং ডক্টর এনামুল হক সরদার সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।
গত শনিবার আয়োজিত সমিতির বার্ষিক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্য পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন—এ. এস. এম. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ছুরাব আলী, অ্যাডভোকেট আব্দুল মতিন এবং মো. আতাউর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মো. জুয়েল ও জাহেদুর রহমান চৌধুরী।
এ ছাড়া অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদকে সাংগঠনিক সম্পাদক এবং সাংবাদিক এম এ মতিনকে প্রচার সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
সভায় নেতৃবৃন্দ জানান, এলাকার সার্বিক উন্নয়ন, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে এই কমিটি কাজ করবে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

