মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | ৬ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

কমলগঞ্জে বাবার সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

এম এ ওয়াহিদ রুলু

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ২১:৫৬ |

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ বাজারে পৈতৃক সম্পত্তির ভাগ-বণ্টন ও বাণিজ্যিক ভবন নির্মাণকে কেন্দ্র করে মো. ফজলুল বক্তের দুই সংসারের সন্তানদের মধ্যে তীব্র বিরোধ দেখা দিয়েছে। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে উভয় পক্ষই কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ফজলুল বক্তের প্রথম সংসারের সন্তান উত্তর কানাইদেশী গ্রামের প্রবাসী মো. মিজান বক্ত মিলনের দাবি—মধ্যভাগ বাজারে পৈতৃক সূত্রে পাওয়া ৫ শতাংশ এবং বাবার কাছ থেকে কেনা আরও ৫ শতাংশসহ মোট ১০ শতাংশ বাজারভিটার জমি রয়েছে তাঁর। সম্প্রতি ওই জমিতে থাকা পুরোনো ও ঝুঁকিপূর্ণ দোকানঘর ভেঙে নতুন একটি পাকা ভবন নির্মাণের কাজ শুরু করলে তাঁর সৎমায়ের সংসারের সন্তান জগলু বক্ত, মুন্না বক্ত ও মোছাম্মৎ সাবিনা বেগম কাজে বাধা দেন এবং তাঁদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হন।

অন্যদিকে, ফজলুল বক্তের দ্বিতীয় সংসারের সন্তান সাবিনা বেগমের দাবি সম্পূর্ণ বিপরীত। তাঁর অভিযোগ, মধ্যভাগ বাজারের ওই মূল্যবান জমিটি তাঁর দুই ভাইয়ের নামে দেওয়ার মৌখিক সিদ্ধান্ত ছিল। কিন্তু প্রথম সংসারের তিন ভাই বৃদ্ধ বাবাকে ফুসলিয়ে কৌশলে সম্পূর্ণ জমি নিজেদের নামে দলিল করিয়ে নিয়েছেন। সম্পত্তি থেকে বঞ্চিত হয়ে তাঁদের পরিবার বর্তমানে আর্থিক টানাপোড়েন ও মানবেতর জীবনযাপন করছে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কমর উদ্দিন বলেন, বাবার সম্পত্তির ভাগাভাগি নিয়ে দুই সংসারের সন্তানদের মধ্যে বিরোধের ঘটনায় উভয় পক্ষ থেকেই থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। জমির সংশ্লিষ্ট নথিপত্র ও দলিলের বৈধতা যাচাই-বাছাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উভয় পক্ষের অভিযোগের প্রেক্ষিতে বর্তমানে ঘটনাস্থলে পুলিশের নজরদারি রয়েছে এবং স্থানীয়ভাবে ভূমি সংক্রান্ত কাগজপত্র পর্যালোচনার উদ্যোগ নেওয়া হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম

সাত সকালে সড়কে ঝরল ১৪ তাজা প্রাণ

বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ জারি

আফগানদের বিপক্ষে রুদ্ধশ্বাস ড্র টাইগার যুবাদের

ওসমানীনগর ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা

‘মব’ সহিংসতায় ৯ মাসে নিহত ১৮৭

৬০ দিনের মাথায় মুখ থুবড়ে পড়েছে ‘পিংক বাস’

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কমলগঞ্জে বাবার সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ

কানাইঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

সিলেট এর আরো খবর

ওসমানীনগর ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
কানাইঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
বালাগঞ্জ-ওসমানীনগর কল্যাণ সমিতির নতুন কমিটি
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
৭ দিন বন্ধ থাকবে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম সাত সকালে সড়কে ঝরল ১৪ তাজা প্রাণ বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ জারি আফগানদের বিপক্ষে রুদ্ধশ্বাস ড্র টাইগার যুবাদের ওসমানীনগর ক্রীড়া সংস্থার সদস্য জয়নাল আবেদীন উপজেলা প্রেসক্লাবের সংবর্ধনা ‘মব’ সহিংসতায় ৯ মাসে নিহত ১৮৭ ৬০ দিনের মাথায় মুখ থুবড়ে পড়েছে ‘পিংক বাস’ বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কমলগঞ্জে বাবার সম্পত্তি নিয়ে দুই সংসারের বিরোধ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ কানাইঘাটে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু
VARIFY reCAPTCHA