শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

সিলেটের দুই জেলায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১৫:৩৮ |

শারদীয় দুর্গাপূজা সার্বজনীন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে দেশের সীমান্ত জেলা সুনামগঞ্জ ও মৌলভীবাজারে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

 

দুই জেলার সীমান্তবর্তী ও সংবেদনশীল এলাকার মোট ১৫১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছে বিজিবির মোট ২০ প্লাটুন সদস্য। নিয়মিত টহল, বিশেষ বেইস ক্যাম্প স্থাপন ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে বিজিবি।

 

 

দুই জেলার সীমান্তবর্তী ও সংবেদনশীল এলাকার মোট ১৫১টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তার দায়িত্বে মাঠে নেমেছে বিজিবির মোট ২০ প্লাটুন সদস্য। নিয়মিত টহল, বিশেষ বেইস ক্যাম্প স্থাপন ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে পূজামণ্ডপগুলোর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে তৎপর রয়েছে বিজিবি।

 

শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সুনামগঞ্জ ও মৌলভীবাজারের সীমান্ত এলাকায় বাড়তি নিরাপত্তা বলয় গড়ে তুলেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দুই জেলার গুরুত্বপূর্ণ ও সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং জননিরাপত্তা নিশ্চিতে বিজিবির সদস্য মোতায়েন করা হয়েছে।

 

সুনামগঞ্জে নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির (পিএসসি)।

 

তিনি জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ২২টি এবং ব্যাটালিয়ন সদরের ৩ কিলোমিটারের মধ্যে ২০টিসহ মোট ৪২টি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ৮ প্লাটুন বিজিবি সদস্য মাঠে কাজ শুরু করেছে।

 

১৬ অক্টোবর থেকে আগামী ২২ অক্টোবর পর্যন্ত বিজিবির এই দলগুলো সার্বক্ষণিক বিশেষ নজরদারি ও টহল পরিচালনা করবে। এছাড়া দুর্গম সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নিরাপত্তা তদারকির সুবিধার্থে একটি বিশেষ বেইস ক্যাম্প স্থাপন করা হয়েছে।

 

অন্যদিকে, মৌলভীবাজারের সীমান্ত এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদারের তথ্য জানিয়েছেন শ্রীমঙ্গল ব্যাটালিয়নের (৪৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মঈন হাসান। তিনি জানান, ৪৬ বিজিবির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার ৮ কিলোমিটারের মধ্যে ৮৫টি এবং ব্যাটালিয়ন সদর দপ্তরের ৩ কিলোমিটারের মধ্যে ২৪টিসহ মোট ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

 

নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার ও কার্যকর করতে জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের (এনটিএমসি) তৈরি 'শারদীয় সুরক্ষা' অ্যাপ ব্যবহারে বিজিবি সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যাতে তারা দ্রুত রেসপন্ডার হিসেবে ভূমিকা রাখতে পারেন।

 

বিজিবি অধিনায়করা জানান, স্থানীয় প্রশাসন, পুলিশ ও পূজামণ্ডপ পরিচালনা কমিটির সাথে নিবিড় সমন্বয়ের মাধ্যমে বিজিবির বিশেষ টহল ও গোয়েন্দা নজরদারি পরিচালিত হচ্ছে। পূজামণ্ডপের সার্বিক সুরক্ষার পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার রোধে বিজিবির নিয়মিত সীমান্ত টহল জোরদার রাখা হয়েছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জাতীয় দলে ফিরতে চান জাহানারা

শীতের আগমন নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য!

কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ 

বাংলাদেশে শিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার

সিলেটের দুই জেলায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক

সিলেটে চিহৃিত ছিনতাইকারী তপু পুলিশের জালে 

নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

সিলেট এর আরো খবর

সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক
সিলেটে চিহৃিত ছিনতাইকারী তপু পুলিশের জালে 
নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 
গোয়াইনঘাটে ব্যবসায়ী বদরুল হত্যা, ১১ জনকে আসামি করে মামলা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জাতীয় দলে ফিরতে চান জাহানারা শীতের আগমন নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য! কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ  বাংলাদেশে শিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার সিলেটের দুই জেলায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক সিলেটে চিহৃিত ছিনতাইকারী তপু পুলিশের জালে  নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 
VARIFY reCAPTCHA