শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৬, ১৫:০০ |

সিলেট নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী নগরের রাজারগলি এলাকায় ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক কর্মসূচি বিএনপি সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। দায়িত্ব গ্রহণের পরই প্রধানমন্ত্রী এসব কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করেছেন। পর্যায়ক্রমে সারাদেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এর অংশ হিসেবে সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

তিনি বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য উঠে না এলে কোনো দরিদ্র পরিবার ফ্যামিলি কার্ডের সুবিধা থেকে বঞ্চিত হতে পারে। এ কারণে তথ্য সংগ্রহের জন্য উপযুক্ত কর্মী নিয়োগ করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ডাটাবেজে তথ্য সংযুক্ত করার জন্য তথ্য সংগ্রহকারীদের ট্যাবও দেওয়া হয়েছে। তিনি তথ্য সংগ্রহকারীদের নির্ভুলভাবে তথ্য সংগ্রহের নির্দেশ দেন।

নগরবাসীর সহযোগিতা কামনা করে সিসিক প্রশাসক বলেন, বাংলাদেশের অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করছে। এ কারণে এই কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগিতা করা উচিত। সবার সম্মিলিত প্রচেষ্টায় তথ্য সংগ্রহ থেকে শুরু করে কর্মসূচি বাস্তবায়নের প্রতিটি ধাপ সফলভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (অঞ্চল-৫) নূসরাত লায়লা নীরা, সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রফিক, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রায়হান উদ্দিন মুন্না, সহসভাপতি সৈয়দ রাজন আহমদ, সিনিয়র সহসভাপতি এজাহারুল হক, সাধারণ সম্পাদক নজির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল মুনতাসের চৌধুরী, রাজার গলি সমাজকল্যাণ সংঘের সভাপতি মঞ্জুরুল ইসলাম চৌধুরী, সিসিকের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ শাহিনুর আলম।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জাতীয় দলে ফিরতে চান জাহানারা

শীতের আগমন নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য!

কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ 

বাংলাদেশে শিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার

সিলেটের দুই জেলায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক

সিলেটে চিহৃিত ছিনতাইকারী তপু পুলিশের জালে 

নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

সিলেট এর আরো খবর

সিলেটের দুই জেলায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক
সিলেটে চিহৃিত ছিনতাইকারী তপু পুলিশের জালে 
গোয়াইনঘাটে ব্যবসায়ী বদরুল হত্যা, ১১ জনকে আসামি করে মামলা
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জাতীয় দলে ফিরতে চান জাহানারা শীতের আগমন নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য! কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ  বাংলাদেশে শিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার সিলেটের দুই জেলায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক সিলেটে চিহৃিত ছিনতাইকারী তপু পুলিশের জালে  নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 
VARIFY reCAPTCHA