শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ | ৩ কার্তিক ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত

হামজার লাল কার্ডে ক্ষুব্ধ কোচ, রেফারির সিদ্ধান্ত নিয়ে সমালোচনা

প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৬, ১৬:২৯ |

ম্যাচের নির্ধারিত সময়ের প্রায় শেষ পর্যন্ত সমতায় ছিল লড়াই। মনে হচ্ছিল, ড্র নিয়েই মাঠ ছাড়বে শেফিল্ড ইউনাইটেড। কিন্তু ৮৯ মিনিটে ইবাউ অ্যাডামসের গোলে সব হিসাব পালটে যায়। শেষ মুহূর্তের ওই গোলেই ৩-২ ব্যবধানের জয় তুলে নেয় পোর্টসমাউথ।

শেষ সময়ে এমন পরাজয়ে স্বাভাবিকভাবেই হতাশ শেফিল্ড ইউনাইটেড। তবে হারের হতাশার পাশাপাশি দলটির ক্ষোভের বড় কারণ বাংলাদেশি মিডফিল্ডার হামজা চৌধুরীর লাল কার্ড। রেফারির ওই সিদ্ধান্ত নিয়ে ম্যাচ শেষে প্রকাশ্যেই অসন্তোষ জানিয়েছেন শেফিল্ডের কোচ ক্রিস ওয়াইল্ডার।

ম্যাচের ৩৩ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখেছিলেন হামজা। এরপর ৪৪ মিনিটে পোর্টসমাউথের উইঙ্গার রায়ান কাভুমা-ম্যাককুইনকে ফাউল করার ঘটনায় দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় তাকে। ফলে লাল কার্ড নিয়ে মাঠ ছাড়তে হয় এই বাংলাদেশি ফুটবলারকে।

দ্বিতীয় হলুদ কার্ডের সিদ্ধান্ত নিয়েই আপত্তি তুলেছেন ওয়াইল্ডার। তার মতে, প্রতিপক্ষের খেলোয়াড়কে বাধা দেওয়ার ওই ঘটনায় হামজার পক্ষে নিজেকে সরিয়ে নেওয়ার সুযোগ ছিল না। ম্যাচে এমন পরিস্থিতি আরও ঘটেছে বলেও দাবি করেন তিনি।

রেফারি অলিভার ল্যাংফোর্ডের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করে শেফিল্ড কোচ বলেন, হামজা ওই পরিস্থিতিতে কোথায় সরে যাবেন, সেটিই তার বোধগম্য নয়। মাঠে অন্য খেলোয়াড়দেরও বারবার বাধার মুখে পড়তে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ ছাড়া ম্যাচের শেষ দিকে নিজেদের একজন খেলোয়াড়কে পেনাল্টি বক্সের মধ্যে টেনে ধরা হলেও রেফারি যথাযথ সিদ্ধান্ত নেননি বলে দাবি ওয়াইল্ডারের।

হামজাকে লাল কার্ড দেখানোর প্রয়োজন ছিল না বলেও মনে করেন শেফিল্ড কোচ। তার ভাষ্য, প্রতিপক্ষের খেলোয়াড়েরা রেফারির কাছে গিয়ে ভিড় করেছিলেন, যা ফুটবলে কৌশলগত আচরণের অংশ হতে পারে। সব মিলিয়ে তার মনে হয়েছে, শেফিল্ডের প্রতি কিছুটা অবিচার করা হয়েছে।

হামজা মাঠ ছাড়ার আগেই অবশ্য এগিয়ে গিয়েছিল পোর্টসমাউথ। ৪১ মিনিটে জ্যাক সোয়ানসোনের গোলে লিড নেয় দলটি। এরপর একজন কম নিয়ে খেলতে থাকা শেফিল্ডের বিপক্ষে ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আদ্রিয়ান সেগেচিচ।

তবে দুই গোলে পিছিয়ে পড়েও হাল ছাড়েনি শেফিল্ড ইউনাইটেড। ৫৯ মিনিটে জাপেট তানগাঙ্গার গোলে ব্যবধান কমায় তারা। এরপর ৬৭ মিনিটে থমাস ক্যাননের গোলে সমতায় ফেরে দলটি।

দশজন নিয়ে খেলেও ২-০ ব্যবধান থেকে ঘুরে দাঁড়িয়ে সমতা ফেরানো শেফিল্ড শেষ পর্যন্ত জয় পায়নি। ম্যাচের ৮৯ মিনিটে অ্যাডামসের গোল তাদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দেয়। ফলে ৩-২ ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়তে হয় দলটিকে। আর হামজার লাল কার্ড ঘিরে রেফারির সিদ্ধান্ত নিয়ে বিতর্কও থেকে যায় ম্যাচের অন্যতম আলোচিত বিষয় হিসেবে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

জাতীয় দলে ফিরতে চান জাহানারা

শীতের আগমন নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর

ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য!

কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ 

বাংলাদেশে শিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার

সিলেটের দুই জেলায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই

সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক

সিলেটে চিহৃিত ছিনতাইকারী তপু পুলিশের জালে 

নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 

খেলাধুলা এর আরো খবর

জাতীয় দলে ফিরতে চান জাহানারা
নতুন দায়িত্ব পেলেন বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
পেলের সঙ্গে মেসির কোনো তুলনা হয় না
জয়ের মঞ্চ তৈরি করেও জিততে পারল না বাংলাদেশ
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
জাতীয় দলে ফিরতে চান জাহানারা শীতের আগমন নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অধিদপ্তর ডার্ক ওয়েবে ১৮ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য! কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপ  বাংলাদেশে শিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার সিলেটের দুই জেলায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন ক্যানসার গবেষকের প্রাণ গেল ক্যানসারেই সুনামগঞ্জে ছেলের হাতে মা খুন, ঘাতক আটক সিলেটে চিহৃিত ছিনতাইকারী তপু পুলিশের জালে  নগরীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু 
VARIFY reCAPTCHA