রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত
সিলেটে আল্লামা মামুনুল হক

গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ২০:০৬ |

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক। তিনি অবিলম্বে গণভোটের রায় কার্যকর ও ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জনগণের রায়কে অবজ্ঞা করে কোনো সরকার দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না।

রোববার (১১ অক্টোবর) বিকেলে সিলেট রেজিস্ট্রারি মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর আয়োজিত এক বিশাল নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়।

সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় সমাবেশে আল্লামা মামুনুল হক বলেন, ‘গণভোটের রায় বাস্তবায়নে ব্যর্থ হওয়া সরকারের জন্য রাজনৈতিকভাবে আত্মঘাতী সিদ্ধান্ত হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত করে জনগণের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।’

দেশের চলমান অর্থনৈতিক সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ‘বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটে শিল্পকারখানা ও ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে তৈরি পোশাক শিল্পে উৎপাদন ব্যাহত হলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের উদ্যোক্তারা চরম প্রতিযোগিতার মুখে পড়বে। বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করা, কৃষকদের সার নিশ্চিত করা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ, নায়েবে আমির মাওলানা রেজাউল করিম জালালী, সাবেক এমপি অ্যাডভোকেট মাওলানা শাহিনূর পাশা চৌধুরী, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহ প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা তোফাজ্জল হোসেন মিয়াজী, মাওলানা মুহসিনুল হাসান, মাওলানা সামীউর রহমান মুসা, মাওলানা মুসলেহ উদ্দিন রাজু, আলহাজ্ব মাওলানা আতাউর রহমান এবং মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল পীর মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান ও মুফতি আলী আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

মামুনুল হক সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাস নির্মূল করে ব্যবসায়ীদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তুলতে হবে। জনগণের মৌলিক অধিকার ও ন্যায্য দাবি আদায়ে বাংলাদেশ খেলাফত মজলিসের আন্দোলন অব্যাহত থাকবে।’

সমাবেশ থেকে আগামী দিনে রাষ্ট্রের ভারসাম্য প্রতিষ্ঠা, স্বাধীন বিচারব্যবস্থা ও নিরপেক্ষ প্রশাসন গঠনের লক্ষ্যে ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

লড়াই চলবে, মোদি সরকারের পতন আসন্ন : সিজেপি

উপযুক্ত পরিবারগুলো যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মুশফিক-শান্ত’র আক্ষেপ, আবুধাবিতে চালকের আসনে বাংলাদেশ

কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু

নারী শিক্ষার অগ্রগতিতে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ অনন্য দৃষ্টান্ত

চুরি ও স্বাক্ষর জালিয়াতিতে আইনজীবী কারাগারে

গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার

ছাতকে এসআরবি-৯-এর অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

সিলেট এর আরো খবর

উপযুক্ত পরিবারগুলো যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু
নারী শিক্ষার অগ্রগতিতে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ অনন্য দৃষ্টান্ত
ছাতকে এসআরবি-৯-এর অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
লড়াই চলবে, মোদি সরকারের পতন আসন্ন : সিজেপি উপযুক্ত পরিবারগুলো যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মুশফিক-শান্ত’র আক্ষেপ, আবুধাবিতে চালকের আসনে বাংলাদেশ কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু নারী শিক্ষার অগ্রগতিতে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ অনন্য দৃষ্টান্ত চুরি ও স্বাক্ষর জালিয়াতিতে আইনজীবী কারাগারে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার ছাতকে এসআরবি-৯-এর অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার জামিন মেলেনি এমপি গাজী নজরুলের
VARIFY reCAPTCHA