রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. সিলেট
  3. বিস্তারিত

ছাতকে এসআরবি-৯-এর অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার

স্টাফ রিপোর্ট

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১৯:৫৩ |
উদ্ধারকৃত অস্ত্র।

সুনামগঞ্জের ছাতকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলবার উদ্ধার করেছে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। শনিবার (১১ অক্টোবর) রাত ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার নোয়ারাই ইউনিয়নের বেতুরা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসআরবি-৯-এর সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল জানতে পারে যে, বেতুরা গ্রামের সন্টু মিয়ার বসতবাড়ির পাশে পাকা রাস্তার সংলগ্ন বাঁশঝাড়ে কতিপয় ব্যক্তি অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের সত্যতা নিশ্চিত করতে এসআরবির দলটি রাত ১২টা ১০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছালে অজ্ঞাতনামা ২-৩ জন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে একটি কালো রঙের পলিথিন ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে ওই ব্যাগ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত রিভলবারটির গায়ে ‘USA’ লেখা রয়েছে এবং এটি ফায়ারিং সক্ষম।

এ বিষয়ে এসআরবি-৯ জানায়, জননিরাপত্তা নিশ্চিতকরণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাস দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জব্দকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সুনামগঞ্জের ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, এসআরবি-৯ বাংলাদেশ পুলিশের একটি বিশেষায়িত বাহিনী হিসেবে সন্ত্রাসবাদ, উগ্রবাদ দমন ও গুরুতর অপরাধ প্রতিরোধে পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং জড়িতদের শনাক্ত করতে গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

লড়াই চলবে, মোদি সরকারের পতন আসন্ন : সিজেপি

উপযুক্ত পরিবারগুলো যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক

জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী

মুশফিক-শান্ত’র আক্ষেপ, আবুধাবিতে চালকের আসনে বাংলাদেশ

কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু

নারী শিক্ষার অগ্রগতিতে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ অনন্য দৃষ্টান্ত

চুরি ও স্বাক্ষর জালিয়াতিতে আইনজীবী কারাগারে

গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার

ছাতকে এসআরবি-৯-এর অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার

জামিন মেলেনি এমপি গাজী নজরুলের

সিলেট এর আরো খবর

উপযুক্ত পরিবারগুলো যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক
কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু
নারী শিক্ষার অগ্রগতিতে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ অনন্য দৃষ্টান্ত
গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
লড়াই চলবে, মোদি সরকারের পতন আসন্ন : সিজেপি উপযুক্ত পরিবারগুলো যেন ফ্যামিলি কার্ড পায়: সিসিক প্রশাসক জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মুশফিক-শান্ত’র আক্ষেপ, আবুধাবিতে চালকের আসনে বাংলাদেশ কমলগঞ্জে হামের লক্ষ্মণ নিয়ে এক বছর বয়সী শিশুর মৃত্যু নারী শিক্ষার অগ্রগতিতে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ অনন্য দৃষ্টান্ত চুরি ও স্বাক্ষর জালিয়াতিতে আইনজীবী কারাগারে গণভোটের রায় নিয়ে প্রতারণা করছে সরকার ছাতকে এসআরবি-৯-এর অভিযানে বিদেশি রিভলবার উদ্ধার জামিন মেলেনি এমপি গাজী নজরুলের
VARIFY reCAPTCHA