রবিবার, ১১ অক্টোবর ২০২৬ | ২৭ আশ্বিন ১৪৩৩
  • বিশেষ আয়োজন
    • সিলেট
    • জাতীয়
    • নাগরিক সংবাদ
  • ভিডিও
  • বিজ্ঞাপন
  • যোগাযোগ
  • ফেসবুক
  • ই-পেপার
Shyamal Sylhet Logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • খেলাধুলা
  • বিশেষ প্রতিবেদন
    • শিক্ষা
    • প্রযুক্তি
    • ফিচার
  • সিলেট
    • সিলেট জেলা
    • মৌলভীবাজার
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • রাজনীতি
  • বিনোদন
  • স্পেশ্যাল ভিজ্যুয়াল
    • খবর
    • ফিচার
    • নিউজ ফ্ল্যাশ
  • আরো
    • নাগরিক সংবাদ
    • প্রবাসে সিলেট
    • চাকরির খোঁজে
    • সারা বাংলা
    • শিক্ষাঙ্গন
    • প্রযুক্তি
    • খবর
    • নিউজফ্ল্যাশ
    • জীবনযাপন
    • ইসলাম
    • অর্থ-বাণিজ্য
    • শিল্প-সাহিত্য
    • গনমাধ্যম
    • মুখোমুখি
    • ভিডিও
    • বর্ষপূর্তি সংখ্যা
    • বিশেষ সংখ্যা
    • ফিচার
    • মুক্তমত
  1. প্রচ্ছদ
  2. খেলাধুলা
  3. বিস্তারিত

অস্ট্রেলিয়ার বিপক্ষে সোবহানার রেকর্ড

নিউজ ডেস্ক

শ্যামল সিলেট

প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ১৫:৩৪ |

অ্যানাবেল সাদারল্যান্ডের শর্ট ডেলিভারিতে দারুণ নিয়ন্ত্রিত শটে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বাউন্ডারি মারলেন সোবহানা মোস্তারি। যার সৌজন্যে ৯৫ থেকে তিনি পৌঁছে গেলেন ৯৯ রানে। তিন অঙ্কে পৌঁছানোর জন্য পরে বেশি সময় নিলেন না তিনি।

এক বল পর একই জায়গায় খেলে এক রান নিয়ে কাঙ্ক্ষিত মাইলফলক স্পর্শ করলেন বাংলাদেশের ২৪ বছর বয়সী ব্যাটার। অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটারের এটিই প্রথম সেঞ্চুরি। পরে দেশের সর্বোচ্চ ইনিংসের রেকর্ডও নিজের করে নেন সোবহানা।

ব্রিজবেনে রোববার অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৪ বলে ১১৮ রানের ইনিংস খেলেন সোবহানা। চরম চাপের মুখে ক্রিজে গিয়ে ১৮ চারে ইনিংসটি সাজান তরুণ এই ব্যাটার। নারী ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটিই সর্বোচ্চ ইনিংস।


২০২৩ সালে ভারতের বিপক্ষে ১৬০ বলে ১০৭ রানের ইনিংস খেলেছিলেন ফারজানা হক। তিন বছর পর সেটি ছাপিয়ে গেলেন সোবহানা।

সব মিলিয়ে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে এটি চতুর্থ সেঞ্চুরি। এর আগে তিন অঙ্কের স্বাদ পেয়েছেন শুধু ফারজানা (২) ও নিগার সুলতানা।

টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৮ রানে টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। সেখান থেকে অধিনায়ক নিগারকে নিয়ে প্রতিরোধ গড়েন সোবহানা। ম্যারাথন জুটিতে তিনিই ছিলেন অগ্রণী ভূমিকায়। শুরু থেকেই সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন পাঁচ নম্বরে নামা ব্যাটার।


নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ৯ চারে ৬৬ বলে ক্যারিয়ারের চতুর্থ ফিফটি পূর্ণ করেন সোবহানা। পরে সেটিকে তিনি রূপ দেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতে। পঞ্চাশ থেকে শতকে যেতে ৫৭ বল খেলেন তিনি। শেষ পর্যন্ত মেগান শুটের ফুল টসে বোল্ড হয়ে ড্রেসিং রুমে ফেরেন ২৪ বছর বয়সী ব্যাটার।

সোবহানার বিদায়ে ভাঙে নিগারের সঙ্গে চতুর্থ উইকেটে গড়া ১৯৫ রানের জুটি। ওয়ানডেতে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটির রেকর্ড। এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষেও যে কোনো দলের সর্বোচ্চ জুটির রেকর্ড এটি।

শেয়ার করুন শেয়ার

সর্বশেষ

সিলেটে ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

১৪ জনকে বিয়ে করেছেন ৩৩ বছর বয়সী নারী!

সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত

মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান

সাস্টিয়ান ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস!

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস

৬৩ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড দেখল জার্মান ফুটবল

এআইয়ের অপব্যবহারে ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানুষ

শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত

খেলাধুলা এর আরো খবর

প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস
৬৩ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড দেখল জার্মান ফুটবল
পর্তুগাল দলে সাময়িক নিষিদ্ধ রোনালদো
আমিরাতে ত্রিদেশীয় সিরিজের দল ঘোষণা বাংলাদেশের
Logo

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়

মিরাবাজার, সিলেট-৩১০০, বাংলাদেশ

ইমেইল: [email protected]

ইমেইল: [email protected]

ফোন: +৮৮ ০১৭১২০৩৫৫৭৭

সম্পাদক ও প্রকাশক :
অ্যাডভোকেট সামসুজ্জামান জামান

নির্বাহী সম্পাদক : আবদুল মুকিত

নিউজরুম
[email protected]
+৮৮ ০১৭১৮৩৫০৯০০, +৮৮ ০১৭১৮১৯৭৫৭৬

মার্কেটিং
[email protected]
+৮৮ ০১৭৮২৮৭৭০৯৮

সকল খবর আপনার ইনবক্সে

সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা

𝕏

Privacy Policy


পোর্টাল তৈরি ও তত্ত্বাবধানে - আইটি ল্যাব সলিউশন্স লি.
 শিরোনাম
সিলেটে ক্লাসে ফিরলেন ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা ১৪ জনকে বিয়ে করেছেন ৩৩ বছর বয়সী নারী! সড়ক দুর্ঘটনায় শাবিপ্রবি শিক্ষার্থী নিহত মাধবপুরে ১১৮টি পূজামণ্ডপে সায়হাম গ্রুপের আর্থিক অনুদান সাস্টিয়ান ক্লাবের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সিলেটে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আ.লীগ নেতা তৌফিক বকস! প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড, নিষিদ্ধ হলেন ভিনিসিয়ুস ৬৩ বছরের ইতিহাসে যা হয়নি, সে রেকর্ড দেখল জার্মান ফুটবল এআইয়ের অপব্যবহারে ২১০০ সালের মধ্যে বিলুপ্ত হতে পারে মানুষ শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে ছাত্রদল নেতা নিহত
VARIFY reCAPTCHA